সুন্দর একটি দিন

S
sabus


বন্ধুরা গতকাল ছিল শুক্রবার আর অন্যান্য দিন থেকে শুক্রবার একটু অন্যভাবেই অতিবাহিত হয়। বেশ কয়েকদিন হয় চুল ছোট করার জন্য যাব অতিরিক্ত গরম থাকার জন্য যাওয়া হয়নি তাই গতকালকে যাই। সকাল থেকে কিছুটা বৃষ্টি থাকলেও তার মাঝখানেই চলে যায় যেহেতু শুক্রবার নামাজ আদায় করতে হবে তাই একটু তাড়াহুড়া করেই নাপিতের কাছে যায়।


IMG_20240927_184925.jpg

আর নাপিতের ওখানে যাওয়ার পর খুব বেশি ভিড় দেখতে পাই না একটু বসে থাকতেই সিরিয়াল পরে তাই দেরি না করে চুল ছোট করার পর বাসায় চলে আসি। আর বাসায় আসার পর কিছু কাজও করতে হয়, আর কিছু সময় কাজ করার পর গোসল করে নেই, যেহেতু চুল ছোট করে এসেছি শরীর ও চুলকাচ্ছিল। গোসল করার পর রুমে এসে কিছু সময় শুয়ে থেকে ফোন দেখতে থাকি ইতিমধ্যেই আজান হয়ে যায়।


IMG_20240927_184959.jpg

যেহেতু শুক্রবার আর আযান সাড়ে বারোটায় হয়, আজান শোনার পর রেডি হয়ে চলে যায় মসজিদে। শুক্রবার আসলে প্রতিটি মানুষই কাজের গতি কিছুটা কমে দেই, সবাই নামাজ পড়ার জন্য একটা অন্যরকম আগ্রহ নিয়ে থাকে। এটি আমার কাছে অনেক ভালো লাগে কারণ প্রতিটি মানুষ নামাজ কে অনেক বেশি প্রাধান্য দেয়। প্রতিটি মানুষের উচিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা তারপরও শুক্রবারে সবাই একটু অন্যরকম ভাবে থাকে। নামাজের মধ্যেও একটা ভালো লাগা আছে যদি প্রতিনিয়ত নামাজ পড়া যায় তাহলে নামাজের প্রতি একটা আলাদা মায়া সৃষ্টি হয়।


IMG_20240927_185101.jpg

যাই হোক মসজিদে যাওয়ার পর দুই রাকাত নামাজ আদায় করে ইমাম সাহেবের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনি। তারপর নামাজ শেষ করে বাসায় চলে আসি ইতিমধ্যেই দুইটা পার হয়ে যায়। তাই বাসায় এসে দেরি না করে খাবার খেয়ে নেই তারপরে বাসায় কিছু কাজ ছিল সেগুলো করে রুমে যেয়ে শুয়ে থেকে ফোন দেখতে থাকে আর একটু পরেই ঘুমিয়ে যায়।


IMG_20240927_182005.jpg

আর বিকাল মুহূর্তে ঘুম থেকে ওঠার পর বাসার গরু গুলোকে খাবার খেতে দেয় তারপরে বাইরে একটু হাঁটাহাঁটি করে বাজারে যাই। বলতে গেলে কালকে সারাদিনই বৃষ্টি ছিল হঠাৎ করে বৃষ্টি হওয়ার পর থেকে বৃষ্টি যেন থামছেই না। বিকাল মুহূর্তে কিছুটা থেমেছিল তাই হাঁটতে হাঁটতে একটু বাজারে দিকে যায়। আর বাজারে যাওয়ার পর বন্ধুর সাথে দেখা হয় তাদের সাথে বসে থেকে কিছুক্ষণ গল্প করি। তারপরে বন্ধুরা মিলে গরম গরম সিঙ্গারা খায় আর সেখান থেকে বাসায় চলে আসি‌।


বাসায় আসার পর বোনের সাথে কিছুক্ষণ কথা বলি অনেকদিন হয় বোনের সাথে কথাই হয় না। পরে বোনের সাথে বেশ কিছু সময় কথা বলার পর ফোন ব্যবহার করতে থাকে। আর এভাবেই আমি আমার গত কালকের দিনটি অতিবাহিত করি।

Comments