মাওলানা আইনুদ্দীন আল আজাদ রহঃ নিয়ে কিছু কথা।

R
rofikul

কলরবের শিল্পীগোষ্ঠীর আবিষ্কারক এবং বাংলাদেশের অন্যতম একজন মানুষ এবং 

বাংলার বীর ছিলেন মাওলানা আইনুদ্দীন আল-আজাদ রহ.।

 

১৯৭৩ সাল

‌ঝিনাইদহ জেলার কা‌লিগ‌ঞ্জের এক মুস‌লিম প‌রিবা‌রে কিংবদন্তি সংগীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ-এর জন্ম।

 

১৯৮৩ সাল

নিজ এলাকায় প্রাথমিক শিক্ষা ও ইসলামী শিক্ষার শুরু।

 

১৯৯১ সাল

‌নিজ জেলা ঝিনাইদহ অন্তর্গত কা‌লিগঞ্জ‌ে‌র কাষ্ঠসাগর মাদরাসায় দা‌খিল ও জনাব মাওলানা ই‌দ্রিস সা‌হে‌বের কাছ থে‌কে তিলাওয়াত, আজান ও হামদ-নাত বিষ‌য়ে উৎসা‌হ লাভ।

 

১৯৯২ ও ১৯৯৩ সাল

ছার‌ছিনা কা‌মিল মাদরাসা থে‌কে আ‌লিম অধ্যয়নকা‌লে শাইখ সৈয়দ ফজলুল করীম রহ. এর সাক্ষাৎ ও অনু‌প্রেরণা লাভ এবং ঝিনাইদ‌হে পীর সা‌হেব চর‌মোনাইর মাহ‌ফি‌লে যোগদান ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আ‌ন্দোলন-এর প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্য‌মে বিপ্ল‌বের প‌থে অগ্রযাত্রা শুরু।

 

১৯৯৪ সাল

ঝিনাইদ‌হে অন‌ুষ্ঠিত আজান প্র‌তি‌যো‌গিতায় অংশগ্রহণ ও প্রথম স্থান অ‌ধিকার এবং আনুষ্ঠা‌নিক কাব্য ও সংগীত চর্চার শুরু।

 

১৯৯৫ সাল

মাগুরা সিদ্দী‌কিয়া কা‌মিল মাদরাসা থে‌কে ফা‌যিল পাশাপ‌শি ঝিনাইদহ কে‌সি ক‌লেজ থে‌কে বাংলায় অনার্স এবং ইশা ছাত্র আ‌ন্দোলন ঝিনাইদহ জেলার আহ্বায়‌কের দা‌য়িত্ব পালনের মাধ্য‌মে সাংগঠ‌নিক জীব‌নের শুরু এবং ইসলামী সংগীতের প্রথম অ‌ডিও এ্যালবাম দু‌র্বিনার রাজধানীর তমদ্দুন মি‌ডিয়া থে‌কে প্রকাশ।

 

১৯৯৬ সাল

‌ঝিনাইদহ জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আ‌ন্দোলন-এর পুর্ণাঙ্গ ক‌মি‌টি‌তে সাধারণ সম্পাদক এর দা‌য়িত্ব পালন।

 

১৯৯৭ সাল

‌নিজ জেলা ঝিনাইদ‌হে ইশা ছাত্র আ‌ন্দোলন-এর সভাপ‌তির দা‌য়িত্ব পালন এবং বছরান্তে বিপ্ল‌বের তামান্না ও সঙ্গীতের প্র‌য়োজ‌নে ঢাকায় আগমন, অ‌ভিযান শিল্পী‌গোষ্ঠি‌তে যোগদান ও দ্বিতীয় অ‌ডিও এ্যালবাম অবগাহন প্রকাশ।

 

১৯৯৮ ও ১৯৯৯ সাল

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আ‌ন্দোলন কেন্দ্রীয় ক‌মি‌টির সদস্য ও প্র‌শিক্ষণ সম্পাদক ম‌নোনীত এবং তৃতীয় অ‌ডিও এ্যালবাম কবর প‌থের যাত্রী পর্যায়ক্রমে জনতার আর্তনাদ, রক্ত ভেজা পথ, তেল, য‌দি, বু‌ঝে শু‌নে, কি হ‌বে, শি‌ক্ষিত শয়তান, বু‌শের কবর, বদ‌লে যা‌বে দিন, মানুষ, তাই‌তোসহ সমাজ বাস্তবতার প্র‌য়োজ‌নে বহু সঙ্গী‌তের এ্যালবাম প্রকাশ।

 

২০০০ ও ২০০১ সাল

সরকা‌রি মাদরাসা-ই আ‌লিয়া ঢাকায় কা‌মি‌লে ভ‌র্তি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আ‌ন্দোলন-এর কেন্দ্রীয় সহ-সভাপ‌তির দা‌য়িত্বে শপথ গ্রহণ ও বিপ্ল‌বের অগ্রযাত্রায় জা‌লি‌মের ব‌ন্দিশালায় গমন।

 

২০০৪ সাল

সাংস্কৃ‌তিক বিপ্ল‌বের অকৃ‌ত্রিম বাসনায় প্র‌তিষ্ঠা ক‌রেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব।

 

২০০৮ সাল

কলরব ও ইকরা বাংলা‌দেশ-এর যৌথ উ‌দ্যো‌গে ঢাকার চীন‌মৈত্রী সম্মেলন কে‌ন্দ্রে আ‌য়োজন ক‌রেন ইন্টারন্যাশনাল ইসলামিক কনসার্ট।

 

২০১০সাল

মূলত ২০০০ সাল থে‌কেই সঙ্গীত ও সংগঠ‌নের পাশাপা‌শি সারা দে‌শে দী‌নি মাহ‌ফি‌লে বয়ান ও বক্তৃতা পেশ।

 

সর্ব‌শেষ...

১৮ জুন ২০১০ ইং শুক্রবার আক‌স্মিক সড়ক দুর্ঘনার কব‌লে প‌ড়ে মহান প্রভূ‌র সা‌ন্নি‌ধ্যে চ‌লে যান বাঙালীর রু‌চি ও সংস্কৃ‌তি‌তে দারুণভা‌বে নাড়া দেয়া বিপ্ল‌বের স্বপ্নচারী মাওলানা আইনুদ্দীন আল আজাদ রহ.।

 

বিশেষ করে আমি তাকে কোনদিন ভুলতে পারব না,

তার মুখের সুন্দর ভাষা সুন্দর সুন্দর কথা এবং গজলের মাধ্যমে মানুষকে ভালোকিছু উপহার দেয়া।

এবং তিনি ছিলেন ভাল একজন বক্তা।

 

আমরা তাঁর মাগফিরাত ও শাহাদাতের মৃত্যু এবং জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামের জন্য মহান মালিকের নিকট প্রার্থনা করছি।

 

বিশেষ দ্রষ্টব্য: ফটো কালেক্ট ফেইসবুক থেকে😍

Comments