আসসালামু আলাইকুম।
প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার সালাম ও ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমাদের ফেনী জেলার একটা রেষ্টুরেন্টের খাবারের অভিজ্ঞতা শেয়ার করবো।
Items: চিকেন পপকর্ন।
Rate: 100 টাকা
Test: 8/10
Service: 10/10
Restaurant: State OF Foods
Location: আপ্যয়ন আফরোজ টাওয়ার (৩য় তলা), কলেজ রোড, ফেনী।
অভিজ্ঞতাঃ-
চিকেন পপকর্ন একদম নতুন খাওয়া আমার জন্য। চিকেন পপকর্ন আগে কোথাও চোখে পড়েনি তাই হয়তো খাওয়া ও হয়নি। ছোট ছোট চিকেন ছিলো আর যথেষ্ট ক্রিসপি ছিলো। টমেটো সস আর মেউনিজের সংমিশ্রণে খাওয়াতে ভালোই লেগেছে। উনাদের সার্ভিসটা ও উনাদের ব্যবহার খুবই ভালো ছিলো।
আশা করি এই রিভিউটা আপনাদের ভালো লাগবে। আর লোকেশন দেওয়া আছে ইচ্ছে হলে ট্রাই করতে পারেন। আরো নতুন নতুন খাবারের রিভিউ পেতে আমার সাথেই থাকুন।

