প্রতাপপুর জমিদার বাড়ি

R

আসসালামু আলাইকুম

প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রতাপপুর জমিদার বাড়ি ইতিহাস সম্পর্কে। 

ফেনী জেলার সুনামধন্য একটা উপজেলা হলো দাঁগনভূঞা উপজেলা। আর এই দাঁগনভূঞাতে রয়েছে অনেক গুলো দর্শনীয় স্থান। যার মধ্য অন্যতম একটি হলো প্রতাপপুর জমিদার বাড়ি। এলাকার অনেকের মুখে মুখে শুনলেও প্রতাপপুর জমিদার বাড়ি দেখতে যাওয়ার সৌভাগ্য আমার কখনো হয়ে উঠে নি। একদিন আমরা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম তখন সবাই প্লানিং করি আগামীকাল আমরা প্রতাপপুর জমিদার বাড়িতে ঘুরতে যাবো। তো পরের দিন সবাই সি.এন.জি. করে রওনা দিলাম প্রতাপপুর জমিদার বাড়ির উদ্দেশ্যে। ও যথা সময়ে আমরা গিয়ে পৌঁছে যাই প্রতাপপুর জমিদার বাড়িতে। আসুন আগে প্রতাপপুর জমিদার বাড়ির ইতিহাস জেনে নিই।

প্রতাপপুর জমিদার বাড়ি

দাগনভূঞা উপজেলার প্রতাপপুর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা হলো প্রতাপপুর জমিদার বাড়ি।

ধারণা করা হয় যে প্রায় ১৮৫০ থেকে ১৮৬০ সালে প্রতাপপুর গ্রামে জমিদার বাড়িটি নির্মিত করা হয়। তখনকার জমিদার রাজকৃষ্ণ সাহা এই বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন।রাজকৃষ্ণ সাহা প্রায় ১৩ একর জমির উপর এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। এই বাড়িটিতে মোট ১০টি ভবন রয়েছে। আরো রয়েছে ১৩টি পুকুর যার মধ্যে ৫টি পুকুরের ঘাট পাকা দিয়ে বাঁধানো।রাজকৃষ্ণ সাহা ও তার পরিবার ১৯৯৬ সাল পর্যন্ত প্রতাপপুর জমিদার বাড়িতে অবস্থান করেন। পরবর্তীতে জমিদার প্রথার বিলুপ্তি হলে তিনি ও তার বংশধররা ঢাকা, চট্টগ্রাম, ভারতের কলকাতা ও ত্রিপুরা রাজ্যে চলে যান। এই জমিদার বাড়ির মালিকানা এখনো রাজকৃষ্ণ সাহার বংশধরদের কাছে থাকায় তারা তাদের জমিগুলো মানুষের কাছে বর্গা দিয়ে রেখেছে ও প্রতিবছর তারা এখানে আসেন ও বর্গার টাকা নিয়ে যান।যখন তারা তাদের জমিদার বাড়িতে আসেন তখন চারদিকে হইচই পড়ে যায়। ও দূর দুরান্ত থেকে মানুষ আসে তাদের দেখতে।বর্তমানে বাড়িটির চারিদিক লতাপাতায় ঢেকে গেছে এবং জমিদার বাড়ির ভবনগুলোও ধসে পড়ছে। নিজস্ব তত্ত্বাবধায়নে থাকায় জরাজীর্ণ হয়ে পড়েছে প্রতাপপুর জমিদার বাড়িটি।

নিজস্ব মতামত

প্রতাপপুর জমিদার বাড়ি আসলেই দেখার মত স্থান৷ এখানে রয়েছে প্রাচীন কালের অনেক নিদর্শন। এখানে প্রাচীন কালের জমিদারদের ব্যবহৃত অনেক জিনিসপত্র দেখেছি। এককথায় অসাধারণ সময় কাটালাম আমরা।

পুরো জমিদার বাড়ি দেখে আমরা বিকেলের দিকে আবার সবাই বাড়ি চলে আসলাম। আশা করি আমার লিখাটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আরো নতুন নতুন লিখা পেতে আমার সাথেই থাকুন।

কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।❤️❤️🥀🥀

(All Picture Click by Itel Vision 1 Plus)

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)