আসসালামু আলাইকুম
প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার সালাম ও ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে সূর্যমুখী ফুলের ক্ষেতে গুরতে যাওয়ার কিছু মহূর্ত শেয়ার করবো।
দিনটা ছিলো বৃহস্পতিবার। দুপুরের খাওয়ার শেষ করে দোকান থেকে বের হয়ে গেলাম কারণ ঐদিন স্মার্ট কার্ড দেওয়ার কথা ছিলো। আমি যথা সময়ে নির্বাচন কমিশনের অফিস থেকে কার্ড বুঝে নিয়ে নিলাম। ভাবলাম আজ আর দোকানে যাবো না তাই চলে গেলাম এলাকায়। এলাকায় গিয়ে বন্ধুকে ফোন দিয়ে বললাম, বন্ধু চল ঘুরে আসি। সে বললো, তুই একটু অপেক্ষা কর আমি আসতেছে। আমি চায়ের দোকানে গিয়ে বসে অপেক্ষা করতে লাগলাম।কিছুক্ষণ পর আমার বন্ধু আসলো। দুইজনে কথা বলতে বলতে চা খেতে লাগলাম। চা খাওয়া শেষ হলে আমার বন্ধু বললো কই যাবি? আমি বললাম, কই যাওয়া যায়? আমার বন্ধু বললো, তুই যেখানে যেতে চাস বল যাবো। আমি বললাম, আমাদের এলাকার সবাই দেখলাম সূর্যমুখী ফুলের সাথে ছবি তুলে। কোথায় ক্ষেতটা চিনিস নাকি? সে অবাক হয়ে বললো, আরে ঐটা তো আমাদের। আমি বললাম, তাহলে চল তোদের সূর্যমুখী ক্ষেতটা দেখে আসি। অনেক লোক আসে ছবি তুলতে। সে বললো চল তাহলে ঘুরে আসি। দুইজনে হাঁটতে হাঁটতে চলে গেলাম তাদের সূর্যমুখী ক্ষেতে। গিয়ে দেখলাম অনেক মানুষ ঐখানে। সবাই ছবি তুলতেছে। অনেক মানুষকে চিনতে পারলাম না পরে বুঝলাম সবাই দূর থেকে ছবি তুলতে আসছে। আমরা ও যোগ দিলাম তাদের সাথে ছবি তোলাতে। কিন্তু একটা জিনিস দেখে খারাপ লাগলো সবাই ছবি তুলতে গিয়ে গাছ নষ্ট করছিলো ও ফুল ছিঁড়তেছিলো। সন্ধা হওয়ার আগ পর্যন্ত সময়টা ঐখানে কাটালাম। অন্ধকার ঘনিয়ে আসলে দুই জনে মাঠ থেকে ফিরে আসলাম। এসে হাত মুখ-ধুয়ে দোকানে নাস্তা করলাম।
কিছু কথাঃ-
আসুন আমরা সবাই মিলে ফটো কনটেস্ট এ অংশগ্রহণ করে সফল করে তুলি। জয় পরাজয় থাকবেই কিন্তু অংশগ্রহণ করাটায় হলো বড়। সবাই অংশগ্রহণ করলে সেরি বাংলাদেশ আমাদের ভবিষ্যতে আরো ভালো ইভেন্ট উপহার দিতে পারবে বলে আমার মনে হয়।
আশা করি লিখাটা আপনাদের সবার ভালো লাগবে। নতুন নতুন লিখা পেতে সাথেই থাকুন।
Device: Itel Vision 1 Plus
Camera: Dual 13+0.3 Megapixel (Back)
©Picture Owner: KHAIRUL ISLAM ROBIN

