আসসালামু আলাইকুম
প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার সালাম ও ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমাদের ফেনী জেলার খাবারের অভিজ্ঞতা শেয়ার করবো।
Item: Fried Chicken.
Rate: 190 টাকা। (হাফ)
Test: 8/10 🌟
Service: 10/10 🌟
Restaurant: Food & Fun.
Location: ফেনী-নোয়াখালী হাইওয়ে, ফেনী।
অভিজ্ঞতাঃ-
আমি এর আগে ও এই রেস্টুরেন্টে অনেকবার গিয়েছি। এই রেস্টুরেন্টের সবকিছুই আমি কম/বেশি খেয়েছি। এইবার যাওয়ার পর অর্ডার করেছিলাম হাফ ফ্রাইড চিকেন। মোট ৪ টি চিকেন ছিলো। কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি চিকেনের উপরের লেয়ারটি খুবই অসাধারণ ছিলো।এইটা ছাড়া বাকী কোনো বিশেষত্ব খুজে পাইনি। আমি আগে ও বলেছি তাদের সার্ভিস ও পরিবেশ অসাধারণ।
আশা করি এই রিভিউটা আপনাদের ভালো লাগবে। আরো নতুন নতুন খাবারের রিভিউ পেতে আমার সাথেই থাকুন।

