আসসালামু আলাইকুম।
প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার সালাম ও ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমাদের ফেনী জেলার একটা রেষ্টুরেন্টের খাবারের অভিজ্ঞতা শেয়ার করবো।
Items: চাইনিজ প্লেটার।
Rate: 300 টাকা (এক প্লেট)
Test: 7/10
Service: 9/10
Restaurant: আলো কনভেনশন হল।
Location: পাগলা মিয়া রোড়, 3900 - ফেনী ।
অভিজ্ঞতাঃ-
আলো কনভেনশন হলের জনপ্রিয় একটা রেসিপি হলো চাইনিজ প্লেটার। খেতে অসাধারণ লেগেছিলো। মান অনুযায়ী খাবারের দাম যদিও একটু বেশি। আমার মতে ২৫০ টাকা হলে ঠিকঠাক হয়। ফ্রায়েড রাইসে লবনের পরিমাণ কম হলেও চিকেন ফ্রাইটা ছিলো অসাধারণ। সাথে একটা সালাদ ও ছিলো ঐটাও খুব ভালো লেগেছে। তারা খাওয়ার বানাতে একটু বেশি সময় নেয় যা অত্যন্ত বিরক্তিকর। উনাদের সার্ভিসটা স্লো হলেও উনাদের ব্যবহার খুবই ভালো ছিলো।
আশা করি এই রিভিউটা আপনাদের ভালো লাগবে। আর লোকেশন দেওয়া আছে ইচ্ছে হলে ট্রাই করতে পারেন। আরো নতুন নতুন খাবারের রিভিউ পেতে আমার সাথেই থাকুন।

