Covid 19

R

আসসালামু আলাইকুম

 

প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার সালাম ও ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু লিখা শেয়ার করবো।

 

(Photo source)

বাংলাদেশে বর্তমানে করোনার প্রভাব কিছুটা কমলেও অন্যান্য দেশে এর প্রভাব বেড়েই চলেছে। আজকে টিভিতে দেখলাম বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের মতে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৫৮৬ জনের। তার ভিতরে পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ২৭৫ জনের নমুনা। আজকে মোট শনাক্তের হার ১৩.৬৭%। এবং স্বাস্থ্য অধিদপ্তরের মতে গত ২৪ ঘণ্টায় একজন মহিলা মারা গেছেন। বর্তমানে সরকার করোনার ব্যাপারে খুবই কঠোর অবস্থানে রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের সকল জেলা, উপজেলা ও ওয়ার্ডে গণ টিকা দেওয়ার কার্যক্রম সরকার খুব সুন্দর ভাবে পরিচালনা করে যাচ্ছে। আপনারা খোঁজ নিলে দেখবেন যে, বর্তমানে প্রতি ১০ জনের মধ্যে ৮ জন লোক টিকা দিয়েছে। গত সপ্তাহে আমার ভাইদের স্কুলে টিকার ব্যবস্থা করা হয়েছে। আমরা জানি, গত কয়েক বছর করোনার কারণে শিক্ষা ব্যবস্থার প্রচুর অবনতি হয়েছে এবং প্রায় ১ বছরের কাছাকাছি স্কুল বন্ধ ছিলো। সরকার এইবার ছাত্রদের টিকার উপর গুরুত্ব দিচ্ছে যাতে আগের মত স্কুল-কলেজ বন্ধ রাখতে না হয়। কিছুদিন আগে সাইবার ৭১ এর একটা পোষ্টে দেখলাম গন পরিবহনে মাস্ক ব্যবহার না করলে শাস্তির আওতায় আনা হবে। আমার মতে এটি একটি খুবই সুন্দর আইন। আর সকলের উচিত মাস্ক ব্যবহার করা। মাস্ক ব্যবহারে যেমন করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব ঠিক তেমনি ধূলো বালি থেকে আমাদের ফুসফুসকে রক্ষা করাও সম্ভব। কিছুদিন আগে আরেকটা কথা শুনেছি তা হলো, দোকান বা, রেষ্টুরেন্টে খেতে গেলে রেষ্টুরেন্টে ডুকার পূর্বে করোনা টিকা গ্রহনের কার্ড দেখাতে হবে নতুবা প্রবেশ করা যাবে না।

(Photo Source)

আমার দৃষ্টিতে এই নিয়মগুলো করলে ভালোই হয়। আমাদের সবার উচিত নিয়ম কানুন মেনে চলা। সকলেরই একটা আশা, সুস্থ হয়ে উঠুক প্রিয় পৃথিবী। আর আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা নিজেরা করোনা টিকা গ্রহণ করে না এবং অন্যদের ও নিরুৎসাহিত করে। আসুন সকলকে টিকা দিতে উৎসাহ দান করি এবং নিজ নিজ জায়গা হতে জন সচেতনতা সৃষ্টি করি।

 

 

আশা করি লিখাটা আপনাদের সবার ভালো লাগবে। নতুন নতুন লিখা পেতে Follow করে সাথেই থাকুন।

 

বিঃদ্রঃ লিখাটা পড়ে কেমন লাগলো আপনার মতামত শেয়ার করতে পারেন।

Comments