Brazil-Argentina is facing again - আবারও মুখোমুখি হচ্ছে ব্রাজিল–আর্জেন্টিনা

R

A difficult challenge awaits Brazil. Neymar will play three matches in next month's World Cup qualifiers. He has to play three matches in 7 days, the opponent is also difficult on him. A three-match arch-rival against Argentina. Chile and Peru will also have to play before and after the match against Messi.

কঠিন এক চ্যালেঞ্জই অপেক্ষা করছে ব্রাজিলের জন্য। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে তিনটি ম্যাচ খেলবেন নেইমাররা। একে তো ম্যাচ তিনটি খেলতে হবে ৮ দিনের মধ্যে, তার ওপর প্রতিপক্ষও কঠিন। তিন ম্যাচের একটি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। মেসিদের বিপক্ষে ম্যাচটির আগে-পরে খেলতে হবে চিলি আর পেরুর বিপক্ষেও।

Brazil coach Tito announced the squad for the challenge today. The team of 25 people includes Neymar, Jesus, Casimiro, Alison, Fabinio, almost all of the familiar faces like Firmino. Real Madrid's Vinicius Jr. was not called up. However, at the age of 36, a few days ago, he called Dani Alves, who led the team that won gold in the Olympics to Brazil!

সে চ্যালেঞ্জের জন্য আজ দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। ২৫ জনের দলে আছেন নেইমার, জেসুস, কাসেমিরো, আলিসন, ফাবিনিও, ফিরমিনোদের মতো চেনা মুখগুলোর প্রায় সবাই-ই। রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ডাকেননি তিতে। তবে ৩৮ বছর বয়সে কদিন আগে ব্রাজিলকে অলিম্পিকে সোনা জেতানো দলের নেতৃত্ব দেওয়া দানি আলভেসকেও ডেকেছেন তিতে!

 

In the 2022 World Cup qualifiers in the South American region, Brazil is flying! So far 6 matches have been played, 6 wins!

দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল বলতে গেলে উড়ছে! এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে, ৬টিতেই জয়!

Neymar is at the top of the points list with 16 points, needless to say! Argentina is at number 2 in the list, they have 3 wins in 6 matches and 12 points in 3 draws.

১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে যে নেইমাররাই, তা তো আর বলে দিতে হয় না! তালিকার ২ নম্বরে আর্জেন্টিনা, ৬ ম্যাচে ৩ জয় ৩ ড্রয়ে ১২ পয়েন্ট তাদের।

 

However, Brazil-Argentina have not yet faced each other in these six matches. The wait is set to end on September 5, in Brazil. However, a few days ago, Brazil played against Argentina in their football team Maracana.

তবে এই ছয় ম্যাচে এখনো একে অন্যের মুখোমুখি হয়নি ব্রাজিল-আর্জেন্টিনা। যে অপেক্ষা ঘুচতে যাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর, ব্রাজিলের মাঠে। অবশ্য কদিন আগেই নিজেদের ফুটবলতীর্থ মারাকানায় আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিল ব্রাজিল।

That Copa America final has been a frustrating gift for Brazil, especially for Neymar. Argentina beat Brazil 1-0 to clinch the 26-year-old title, with Lionel Messi winning his first international title. Neymar is yet to win a major title outside of a Confederations Cup in Brazil.

কোপা আমেরিকার সেই ফাইনালটা ব্রাজিলের জন্য, বিশেষ করে নেইমারের জন্য একরাশ হতাশা উপহার দিয়ে গেছে। ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছরের শিরোপাখরা ঘুচিয়েছে আর্জেন্টিনা, লিওনেল মেসিও পেয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শিরোপা। ব্রাজিলের জার্সিতে এক কনফেডারেশন কাপের বাইরে নেইমারের বড় কোনো শিরোপা জেতার অপেক্ষা এখনো ফুরাল না।

 

After the match, Neymar hugged his friend Messi and the pictures of Messi and Neymar chatting in front of the dressing room touched his heart. In the middle of the day, Messi left Barcelona after Neymar's PSG due to an earthquake in club football. Now the two will face each other again on the international stage.

ওই ম্যাচের পর বন্ধু মেসিকে অভিবাদন জানিয়ে নেইমারের আলিঙ্গন, ড্রেসিংরুমের সামনে মেসি-নেইমারের আড্ডার ছবিগুলো মন ছুঁয়ে গেছে। মাঝের কদিনে ক্লাব ফুটবলে ভূমিকম্প ঘটিয়ে বার্সেলোনা ছেড়ে নেইমারের পিএসজিতেই গেছেন মেসি। এখন আবার আন্তর্জাতিক মঞ্চে মুখোমুখি হবেন দুজন।

Before that match against Argentina, Brazil will play in Chile on September 2 and against Peru on September 9. This time the challenge of Argentina is relatively easy. Messi's opponent in Venezuela on September 2 before the match against Brazil, the match in Venezuela. On September 9, Argentina will host Bolivia at home.

আর্জেন্টিনার বিপক্ষে ওই ম্যাচের আগে ২ সেপ্টেম্বর চিলির মাঠে খেলবে ব্রাজিল, ৯ সেপ্টেম্বর নিজেদের মাঠে খেলবে পেরুর বিপক্ষে। আর্জেন্টিনার এবারের চ্যালেঞ্জটা অবশ্য তুলনামূলক সহজই। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে ২ সেপ্টেম্বর মেসিদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা, ম্যাচ ভেনেজুয়েলাতে। ৯ সেপ্টেম্বর আর্জেন্টিনা নিজেদের মাঠে আতিথ্য দেবে বলিভিয়াকে।

 

Argentina have not yet announced their squad, but the Brazilian coach has already announced his squad.

আর্জেন্টিনা এখনো দল ঘোষণা করেনি, তবে ব্রাজিল কোচ তিতে আগেভাগেই দল ঘোষণা করে দিলেন।

 

(Picture Collected)

Comments