আসসালামু আলাইকুম
প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার সালাম ও ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার প্রথম রক্তদানের অভিজ্ঞতা সম্পর্কে শেয়ার করবো।
দিনটি ছিলো ডিসেম্বরের ১ তারিখ। সকাল ৭ টায় ঘুম ভাঙ্গলো। আমার একটা খারাপ অভ্যাস হলো আমি ঘুম থেকে উঠে কিছুক্ষণ মোবাইল টিপাটিপি করি। ডাটা খুলতে একটা মেসেজ আসলো আর ঐটা দিয়েছিলো এক বড় ভাই। লিখা ছিলো, রবিন আজকে রক্ত দিতে হবে। আমি তোমার নাম্বার তাদের দিয়েছি। ওরা কল করলে কথা বলিও। আমি রিপ্লে দিলাম, আচ্ছা ভাই আমি কথা বলবো। পরে বিছানা ছেড়ে উঠলাম। নাস্তা সেরে দোকানে আসলাম। সকাল ১০ টায় একজন মহিলা কল দিলো। আমি কথা বললাম ও তার থেকে লোকেশন জেনে চলে গেলাম লোকেশনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে প্রথমে ক্রোসমেচিং করালাম। ক্রোসমেচিং এর রিপোর্টে আসার আগে স্যালাইন পানি খেয়ে নিলাম। পরে রিপোর্ট আসার পর রক্ত দিতে বেড এ শুয়ে পড়লাম। আমি আগে কখনো রক্ত দেই নাই তাই ভয় হচ্ছিলো। যাক নার্স বাকী কাজগুলো করলো আর আমার হাতে একটা বল ধরিয়ে দিয়ে বললো এটাতে টিপতে থাকেন। ২-৩ মিনিট পর নার্স আসলো এবং এসে সব খুলে দিলো। বললো আপতত কিছুক্ষণ শুয়ে থাকুন। বুঝলাম রক্ত দেওয়া হয়ে গেছে। তারপর রোগীর লোকজনের সাথে কথা বলে চলে আসলাম। আাসার পর তারা আমাকে অনেকবার কল দিয়ে কোনো সমস্যা হয়েছি কিনা জিগ্যেস করেছিলো। আর এইভাবে ভয়কে জয় করে করলাম রক্তদান।
সবার নিকট অনুরোধ রক্তদানে ভয় না পেয়ে এগিয়ে আসুন। নতুন নতুন লিখা পেতে সাথেই থাকুন।

