About Shahidullah Kaiser

R

শহীদুল্লাহ কায়সার

আসসালামু আলাইকুম। 

প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফেনী জেলার গুণীজন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার সম্পর্কে।

 

শহীদুল্লাহ কায়সার ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজুপুর গ্রামে ১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। শহীদুল্লাহ কায়সারের পুরো নাম ছিলো আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ। শহীদুল্লাহ কায়সারের পিতার নাম মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ্ এবং তার মাতার নাম সৈয়দা সুফিয়া খাতুন৷ শহীদুল্লাহ কায়সাররা মোট আট ভাই বোন ছিলেন। শহীদুল্লাহ কায়সার ১৭ ফেব্রুয়ারি ১৯৬৯ পান্না কায়সারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পান্না কায়সার ছিলেন একজন লেখক ও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ। পান্না কায়সার ১৯৯৬ - ২০০১ সাল পর্যন্ত সপ্তম জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। শহীদুল্লাহ কায়সার দম্পতির দুইজন সন্তান রয়েছে। শহীদুল্লাহ কায়সারের সন্তান শমী কায়সার একজন বাংলাদেশী টেলিভিশন ও চলচ্চিত্রের অভিনেত্রী। প্রখ্যাত বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক এবং গল্পকার জহির রায়হান ছিলেন শহীদুল্লাহ কায়সার আপন ভাই। শহীদুল্লাহ কায়সার শিক্ষাজীবনের শুরুতে সরকারি মডেল স্কুলে এবং পরে আলিয়া মাদরাসা ভর্তি হন।শহীদুল্লাহ কায়সার কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন ১৯৪২ সালে। তারপর শহীদুল্লাহ কায়সার উচ্চতর শিক্ষার জন্য ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে৷ ভারত বিভাগের পর ১৯৪৭ সালে শহীদুল্লাহ কায়সারের বাবা ঢাকায় চলে আসেন। শহীদুল্লাহ কায়সার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তরে ভর্তি হন এবং ডিগ্রি লাভের আগেই লেখাপড়ার সমাপ্তি ঘটান। শহীদুল্লা কায়সার ১৯৪৯ সালে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিচালিত সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকায় যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। শহীদুল্লাহ কায়সার ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যোগ দেন। ভাষা আন্দোলনে শহীদুল্লাহ কায়সারের রাজনৈতিক ভূমিকার কারণে ১৯৫২ সালের ৩ জুন তিনি গ্রেফতার হন। এইভাবে জন নিরাপত্তা আইনে শহীদুল্লাহ কায়সারকে ১৯৬২ সালের অক্টোবর পর্যন্ত আটক রাখা হয়৷ শহীদুল্লাহ কায়সার ১৯৬২ সালে মুক্তি পেয়ে পুনরায় দৈনিক সংবাদে যোগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। তিনি সাহিত্যকর্মে ব্যাপক অবদান রাখেন। সাহিত্যকর্মে তার আবদানের জন্য শহীদুল্লাহ কায়সার ১৯৬২ সালে আদমজী সাহিত্য পুরস্কার, ১৯৬৯ সালে বাংলা একাডেমী পুরস্কার, ১৯৮৩ সালে একুশে পদক ও ১৯৯৮ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। আলবদর বাহিনীর কজন সদস্য তাকে তার বাসা থেকে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় দিকে ধরে নিয়ে যায় এবং তারপর থেকে তিনি আর ফিরে আসেন নি। ধারণা করা হয় আলবদর বাহিনীর হাতে তিনি শহীদ হোন।

 

আশা করি আমার লিখাটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আরো নতুন নতুন লিখা পেতে আমার সাথেই থাকুন।

 

কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।❤️❤️🥀🥀

 

(All Picture Collected Source)

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)