About Selim Al Deen

R

সেলিম আল দীন

আসসালামু আলাইকুম। 

প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফেনী জেলার গুণীজন নাট্যকার সেলিম আল দীন সম্পর্কে।

 

১৯৪৯ সালের ১৮ই আগস্ট ফেনীর সোনাগাজী থানার সেনেরখীল গ্রামে নাট্যকার সেলিম আল দীন জন্ম গ্রহন করেন। সেলিম আল দীনের পিতার নাম মফিজ উদ্দিন আহমেদ ও মাতার নাম ফিরোজা খাতুন। ভাই বোনদের মধ্যে সেলিম আল দীন ছিলেন তাদের তৃতীয় সন্তান ৷সেলিম আল দীন বাবার চাকরির সূত্রে বিভিন্ন জায়গার বিভিন্ন স্কুলে পড়াশোনা করেছেন। সেলিম আল দীনের শৈশব ও কৈশোর কেটেছে ফেনী, চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও রংপুরের বিভিন্ন স্থানে৷ ১৯৬৪ সালে ফেনীর মঙ্গলকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৬৬ সালে ফেনী কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন ৷ তিনি ১৯৯৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা নাট্য এর উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন।সেলিম আল দীনের সঙ্গে বিয়ে হয় বেগমজাদী মেহেরুন্নেসার। তাদের একমাত্র সন্তান মইনুল হাসানের অল্প বয়সেই মৃত্যু হয়। কবি আহসান হাবীব সম্পাদিত দৈনিক পাকিস্তান পত্রিকার মাধ্যমে লেখক হিসাবে সেলিম আল দীনের আত্মপ্রকাশ ঘটে ১৯৬৮ সালে। সেলিম আল দীন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই নাটকের সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৭৪ সালে সেলিম আল দীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসাবে যোগ দেন। পরবর্তীতে সেলিম আল দীন বাংলা নাটক,চলচ্চিত্র, প্রবন্ধ ও উপন্যাসে ব্যাপক ভূমিকা পালন করেন। সেলিম আল দীনের এই সামান্য অবদানের জন্য ১৯৮৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৮৫ সালে ঋষিজ কর্তৃক প্রদত্ত সংবর্ধনা, ২০০৭ সালে একুশে পদক, (কিত্তনখোলা কাহিনী ও সংলাপ) চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৯৯৪ সালে নান্দিকার পুরস্কার, ১৯৯৪ সালে শ্রেষ্ঠ টেলিভিশন নাট্যকার, ২০০১ সালে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, ২০০২ সালে কথাসাহিত্য পুরস্কার, ২০০৫ সালে মুনীর চৌধুরী সম্মাননা ও ২০১৮ সালে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা সহ আরো অনেক পুরস্কার লাভ করেন। সেলিম আল দীন ২০০৮ সালের ১৪ জানুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়।

 

 আশা করি আমার লিখাটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আরো নতুন নতুন লিখা পেতে আমার সাথেই থাকুন।

কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।❤️❤️🥀🥀

 

 

(All Picture Collected Source)

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)