ওবায়দুল কাদের
আসসালামু আলাইকুম।
প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নোয়াখালী জেলার গুনীজন ওবায়দুল কাদের সম্পর্কে।
ওবায়দুল কাদের নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার বড় রাজাপুর গ্রামে ১৯৫২ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ওবায়দুল কাদেরর পিতার নাম মোশারফ হোসেন। ওবায়দুল কাদেরর বাবা মোশারফ হোসেন প্রথমে সরকারি চাকরি করলে পরবর্তীতে শিক্ষকতা পেশায় যোগদান করেন। ওবায়দুল কাদেরর মাতার নাম ফজিলাতুন্নেছা। স্থানীয় বসুরহাট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ওবায়দুল কাদের মাধ্যমিক পাশ করেন। তার বাবা মোশারফ হোসেন সেই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ওবায়দুল কাদের নোয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ওবায়দুল কাদের রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ওবায়দুল কাদের নোয়াখালীতে অধ্যায়নরত অবস্থায় ছাত্র রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন ও ১৯৬৯ সালে গণআন্দোলন ও ছাত্রদের ১১ দফা আন্দোলনে সক্রিয় ছিলেন ওবায়দুল কাদের। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর ওবায়দুল কাদের মুজিব বাহিনীর কোম্পানীগঞ্জ থানা শাখার অধিনায়ক হিসেবে যুদ্ধে অংশ গ্রহণ করেন। ১৯৭৫ সালে ওবায়দুল কাদের ৫ বছর কারাবন্দী ছিলেন শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর। কারাগারে থাকা অবস্থায় ওবায়দুল কাদের বাংলাদেশ ছাত্রলীগের দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি রাজনীতি ছাড়াও সাংবাদিকতা করেছেন। ওবায়দুল কাদের দৈনিক বাংলার বাণী পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন। তিনি Bangladesh: A Revolution Betrayed, বাংলাদেশের হৃদয় হতে, পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু, এই বিজয়ের মুকুট কোথায়, তিন সমুদ্রের দেশে, মেঘে মেঘে অনেক বেলা, রচনা সমগ্র, কারাগারে লেখা অনুস্মৃতি: যে কথা বলা হয়নি ও নির্বাচিত কলাম সহ মোট ৯টি গ্রন্থ রচনা করেছেন।ওবায়দুল কাদের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নোয়াখালী-৫ আসন থেকে সপ্তম, নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন। ওবায়দুল কাদের শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় যুব, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ২০১১ সালের ডিসেম্বর থেকে। ওবায়দুল কাদের ২০১৬ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হোন ও ২০১৯ সালের ২১তম সম্মেলনেও পূণ:নির্বাচিত হোন।
আশা করি আমার লিখাটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আরো নতুন নতুন লিখা পেতে আমার সাথেই থাকুন।
কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।❤️❤️🥀🥀


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)