আসসালামু আলাইকুম।
প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর গল্প শেয়ার করবো।
এক শহরে এক রাজা বাস করতো। তিনি ছিলেন খুবই ভালো প্রকৃতির। তার রাজ্য ছিলো সুখ শান্তিতে ভরপুর। রাজা মাঝে মাঝে তার রাজ্যর মানুষদের নানা রকম প্রশ্ন করতেন ও যে তার সঠিক উওর দিতো তাকে একটা মুক্তার হার উপহার দিতেন। একদিন রাজা তার মন্ত্রীকে ডাকলেন আর বললেন কালকে অনুষ্ঠানের আয়োজন করতে ও রাজ্যর সবাইকে এই সম্পর্কে জানিয়ে দিতে। মন্ত্রী রাজার নির্দেশ মত রাজ্য ঢাক ঢোল বাজিয়ে সবাইকে জানিয়ে দিলেন। পরের দিন বিশাল মাঠে অনুষ্ঠান শুরু হলো। হাজার হাজার প্রজারা ঐ অনুষ্ঠানে যোগ দিলো। রাজা তখন সবাইকে বলেন, তিনি আজকে একটা কঠিন প্রশ্ন করতে চলতেছেন। আজ থেকে ৫ দিন পর আবার এই অনুষ্ঠান হবে। ঐ দিন যে সঠিক উওর দিবে তার জন্য মূল্যবান পুরস্কার থাকবে ও ঐদিন তা প্রদান করা হবে। সবাই রাজাকে প্রশ্ন করতে অনুরোধ জানালো। তখন রাজা বললো, আমার রাজ্যে মোট কয়টি চুড়ুই পাখি আছে? যে সঠিক উওর দিতে পারবে সে পাবে মূল্যবান পুরষ্কার টি। রাজ্যের সবার মুখ কালো হয়ে গেলো কারণ কয়টা চুড়ুই পাখি আছে তা গননা করা অসম্ভব প্রায়। ঐ দিনের মত অনুষ্ঠান শেষ হয়ে যায়। এইদিকে রাজ্যর সবাই পাখি গননা করতে ব্যস্ত হয়ে গেলো। সবাই গুনতে গুনতে পাগল প্রায় অবস্থা। ৫ দিন পর আবার অনুষ্ঠান শুরু হলো। রাজা সবাইকে উদ্দেশ্য করে বললো, আমার প্রশ্নের উত্তরটা কি কেউ বের করতে পারছো? উপস্থিত সবাই চুপ। তা দেখে রাজা বললো, এইবারের পুরষ্কারটা তাহলে কেউ নিতে পারলে না বলে রাজা হাসতে লাগলো। তখন ওই পথ দিয়ে যাচ্ছিল একজন বুদ্ধিমান বালক। সে এত লোকজনের ভীড় দেখে এগিয়ে আসলো ও একজনকে জিজ্ঞেস করলো, কি হয়েছে এখানে? তখন একজন তাকে পুরো ঘটনা খুলে বললো। তখন বুদ্ধিমান ছেলেটা বললো, আরে এটা তো সহজ প্রশ্ন। ছেলেটা রাজাকে ডেকে বললো, মহারাজ আপনার প্রশ্নের উত্তর আমি জানি। রাজা তখন অবাক হলো এবং বললো তাহলে উওরটা বলো। তখন সে বললো, মোট ১০ হাজার ৫০ টি চুড়ুই পাখি আছে। বিশ্বাস না হলে আপনি আপনার লোকদের গুনতে বলুন। যদি এর থেকে বেশি বা, কম হয় তাহলে বুঝবেন বেশি বা, কম পাখিগুলো খাদ্য আনতে গেছে। রাজা তখন তার উওর শুনে খুশি হলো ও তাকে মূল্যবান হীরার গয়নাটা উপহার দিলো।।
আশা করি আমার লিখাটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আরো নতুন নতুন লিখা পেতে আমার সাথেই থাকুন।
কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।❤️❤️🥀🥀

