আসসালামু আলাইকুম।
প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করবো।
আমি এখন যে গল্পটা শেয়ার করবো তা আমার এক ভাইয়ের গল্প।
- ভাই মাল্টা কত করে??
- ২২০ টাকা। কয় কেজি দিমু ভাইয়া??
(তিনি পিছনে তাকিয়ে মানিব্যাগ এ হাত দিয়ে বলেন)
- আচ্ছা একটা মাল্টার ওজন কত গ্রাম হবে আর দাম কত আসবে?
- একটার দাম মাত্র ৪৫ টাকা। একটা মাল্টা দিয়ে কি করবেন ভাইয়া? আর আজকাল কেউ একটা মাল্টা কিনে নাকি!!
- আসলে আমার একটা মাল্টাই লাগবে।একটু তারাতারি দেন মানুষ দেখলে আবার শরম দিবে।
- কেন শরম দিবে আপনি তো আর চুরি করে নিচ্ছেন না টাকা দিয়েই নিচ্ছেন।
- না আসলে কখনো একটা মাল্টা কিনি নাই তো তাই পরিচিত কেউ যদি দেখে পেলে তাহলে লজ্জা দিবে। আর এই নেন আপনার ৪৫ টাকা, ৫ টাকা কম রাখেন?
- একটা মাল্টা বিক্রি করে ৫ টাকা লাভ হয়নি ভাইয়া। এই নেন পলিথিন।
- না থাক পলিথিন দেওয়া লাগবেনা হাতে করেই নিয়া যাবো একটা মাল্টার জন্য আবার পলিথিন।
চাহিদা আমাদের সকলের আছে কিন্তু তা হয়তো নিজ আয়ত্ত্বের বাইরে।
আশা করি জীবনের এই গল্পটা পড়ে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আরো নতুন নতুন লিখা পেতে আমার সাথেই থাকুন।
কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।❤️❤️🥀🥀

