শিকারী

R

আসসালামু আলাইকুম। 

প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটা গল্প শেয়ার করবো।

 

এক রাজ্য ছিলো এক রাজা। তিনি শিকার করতে খুবই ভালোবাসতেন। তাই তিনি মাঝে মাঝে শিকার করার উদ্দেশ্য বনে যেতেন। ঐ রাজার ছিলো একজন সঙ্গী। রাজা যেখানে যেতেন ঐ সঙ্গীকে নিয়ে যেতেন। ঐ সঙ্গী ছিলো আল্লাহ ভীরু লোক। তিনি কোনো কিছু ঘটলে বলতেন আল্লাহ্ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। একদিন রাতে রাজা তাকে জানালো আগামী কাল তাকে নিয়ে রাজা হরিণ শিকার করার উদ্দেশ্য বনে যাবেন। তখন ঐ সঙ্গী বললো ঠিক আছে। পরের দিন তারা দুইজনে শিকারে বের হলেন। ঐদিন রাতে রাজাকে ও তার সঙ্গীকে বাঘ আক্রমণ করে। তারা কোনোমতে প্রান নিয়ে রাজপ্রাসাদে আসলো। বাঘের আক্রমণের ফলে রাজার একটা আঙ্গুল পড়ে যায়। রাজপ্রাসাদে এসে তার সঙ্গী শুকরিয়া জানালো ও বলতে লাগলো আল্লাহ্ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। আঙ্গুল হারিয়ে রাজার মাথা ছিলো গরম। রাজা তখন রাগে তার সৈন্যদের আদেশ দিলো ঐ সঙ্গিকে বন্দী করে রাখতে। এইভাবে কিছুদিন চলে গেলো। রাজা আবার শিকার করার উদ্দেশ্য বনে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন। রাজার সঙ্গী বন্দী থাকায় রাজা একা একা যাওয়ার জন্য তৈরি হলেন। রাজা বনে গেলে রাজা কিছু জংলী গোষ্ঠীর হাতে আটকা পড়েন। ঐ জংলীরা কোনো মানুষকে বনে ফেলে তার মাথা কেটে তাদের দেবতাকে উৎসর্গ করতো। তারা মনে করতো এইটা করলে তাদের দেবতা তাদের প্রতি সন্তুষ্ট হয়। তারা রাজাকে নিয়ে গেলো বলি দেওয়ার জন্য। হঠাৎ তাদের একজন দেখলো রাজার একটা আঙ্গুল নেই। তখন সবাই রাজার হাত খুলে দিলো। তারা রাজাকে চলে যাওয়ার জন্য বললো। তারা বললো তারা রাজাকে বলী দিবে না কারণ রাজার একটা আঙ্গুল নেই আর তারা অঙ্গহীন লোককে বলী দেয় না আর দিলে তাদের দেবতা অসন্তুষ্ট হবে। রাজা প্রান নিয়ে ফিরে এসে তার সঙ্গীকে মুক্ত করলো আর বলতে লাগলো তুমি ঠিকই বলেছো আল্লাহ্ যা করেন আমাদের ভালোর জন্যই করেন ও রাজা পুরোটা তাকে খুলে বললেন। তখন রাজা বললেন, আচ্ছা আল্লাহ কেনো তোমাকে আমার দ্বারা বন্দী করালো? তখন ঐ সঙ্গী বললো আজ যদি আমি আপনার সঙ্গে যেতাম তাহলে তো আপনার জায়গায় আমি বলী হয়ে যেতাম কারণ আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম। তখন রাজা আবারো বলতে লাগলেন, আল্লাহ্ যা করেন আমাদের ভালোর জন্যই করেন।

 

আশা করি আমার লিখাটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আরো নতুন নতুন লিখা পেতে আমার সাথেই থাকুন।

কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।❤️❤️🥀🥀

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)