রামেন

R

আসসালামু আলাইকুম। 

প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার সালাম ও ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমাদের ফেনী জেলার একটা রেষ্টুরেন্টের খাবারের অভিজ্ঞতা শেয়ার করবো।

 

 

Items: রামেন।

Rate: 180 টাকা

Test: 9/10

Service: 8/10

Restaurant: জালালিয়া রেস্টুরেন্ট।

Location: গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ফেনী।

 

অভিজ্ঞতাঃ-

দেখে কি কি উপাদান ছিলো সেটা বুঝায় যাচ্ছিলো না।পরে খেতে খেতে বুঝলাম নুডুলস, মাশরুম, স্লাইচ চিকেন, লাল মরিচ কুচি, স্পাইসি রামেন, ধনিয়া পাতা ছিলো রামেনের মধ্যে। সাথে আস্ত একটা সিদ্ধ ডিম দু ভাগ করে দিয়েছে। সত্যি বলতে খেতে আমার ভালোই লেগেছে যদিও অর্ডার দেওয়ার সময়ই উনাদের বলে দিছিলাম যেনো জালের পরিমাণ কমিয়ে দেয়। তারপর ও এতো জাল ছিলো যা আমার জন্যে অতিরিক্ত হয়ে গিয়েছে। খেতে ভালোই টেস্ট কিন্তু চোখ দিয়ে পানি পড়ে একাকার হয়ে গিয়েছে। উনাদের সার্ভিসটা ও উনাদের ব্যবহার খুবই ভালো ছিলো।

 

 

আশা করি এই রিভিউটা আপনাদের ভালো লাগবে। আর লোকেশন দেওয়া আছে ইচ্ছে হলে ট্রাই করতে পারেন। আরো নতুন নতুন খাবারের রিভিউ পেতে আমার সাথেই থাকুন।

Comments