আইসিসির নতুন নিয়ম

R

আসসালামু আলাইকুম

 

প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার সালাম ও ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের আইসিসির নতুন নিয়ম সম্পর্কে কিছুটা অবগত করবো।

 

আসুন শুরু করি, ১৬ জানুয়ারি জ্যামাইকাতে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের T20 ম্যাচ অনুষ্ঠিত হবে। এই খেলায় আইসিসি এই প্রথম T20 ক্রিকেটের আইনে বদল আনতে যাচ্ছে। আমরা সবাই জানি, আন্তর্জাতিক ম্যাচে স্লো ওভার রেটের কারণে বোলারদের ম্যাচের পর জরিমানা ও নিষেধাজ্ঞা দিয়ে থাকে আইসিসি। তবে এই নিয়মে কিছুটা পরিবর্তন এনেছে আইসিসি। এখন থেকে স্লো ওভার রেটের শাস্তি দেওয়া হবে মাঠের ভিতরে ম্যাচ চলাকালীন সময়ে এবং এই নিয়মটি এখন থেকে T20 ম্যাচে ও চলমান থাকবে বলে জানিয়েছে আইসিসি। তারা জানিয়েছে, এটার শাস্তি হিসেবে বোলার দলকে যে বাকী ওভারগুলো থাকবে ঐ ওভার গুলোতে মাঠের ত্রিশ গজের বাহিরে একজন প্লেয়ার কম রাখতে হবে। বিশ্লেষকদের মতে এতে বাড়তি সুবিধা পাবে ব্যাটিং দল ও এই সুযোগ কাজে লাগিয়ে বেশি রান করা সম্ভব হবে ব্যাটসম্যানদের।

 

আশা করি লিখাটা আপনাদের সবার ভালো লাগবে। নতুন নতুন লিখা পেতে Follow করে সাথেই থাকুন।

 

বিঃদ্রঃ লিখাটা পড়ে কেমন লাগলো আপনার মতামত শেয়ার করতে পারেন।

Comments