আসসালামু আলাইকুম।
প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা শিক্ষামূলক গল্প শেয়ার করবো।
একদা এক গ্রামে একটা ছেলে বাস করতো। তার নাম ছিলো মিরাজ। মিরাজদের গ্রামে ছিলো সুখ আর শান্তিতে ভরপুর। সবাই সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করতো। একদিন মিরাজ স্কুল থেকে আসার পর বাগানে গেলো হাঁটতে। তাদের বাগানে ছিলো অনেকগুলো আম গাছ। মিরাজ একটা গাছ থেকে একটা আম নিয়ে খেতে শুরু করলো ও হাঁটতে লাগলো। এমন সময় সে দেখলো বাগানে একটা টিয়ে পাখি বসে আছে। পাখিটা কথা বলতে পারতো। সে বললো তুমি আমাকে একটা কয়েন দিয়ে তোমার একটা ইচ্ছা বলবে আর আমি তা পূরণ করবো। তখন ছেলেটা বললো, আমার এখন কোনো ইচ্ছে নেই। আমি তোমাকে পরে বলবো। পাখিটা বললো, ঠিক আছে। পরের দিন ছেলেটা তার বন্ধুদের সাথে ঘটনাটা শেয়ার করলো। তারা বললো তারা পাখিটাকে দেখতে চায়। ছেলেটা সেখান থেকে তার একটা বন্ধুকে নিয়ে আসলো। গিয়ে দেখলো পাখিটা গাছের ঢালে বসে আছে। তখন মিরাজের বন্ধু পাখিটাকে একটা কয়েন দিলো আর বললো আমার ইচ্ছে হচ্ছে আমার অনেকগুলো খেলনা থাকবে। সাথে সাথে সে অনেকগুলো খেলনা পেয়ে গেলো। সে বাড়ি চলে গেলো। বাড়ি গিয়ে সে তার মা-কে ঘটনাটা বললো। তার মা তার কথা বিশ্বাস করলো না। পরের দিন সে তার মা-কে নিয়ে বাগানে গেলো ও পাখিকে একটা কয়েন দিলো। পাখি বললো, আপনার ইচ্ছে বলুন। ছেলেটার মা বললো, আমি ইচ্ছে আমাদের একটা বিল্ডিং বাড়ী থাকবে। পাখি বললো, ঠিক আছে আপনারা চলে যান। ছেলে ও মা বাড়ি এসে অবাক হলো। তারা দেখলো তাদের টিনের ঘরের জায়গায় একটা সুন্দর বিল্ডিং দাঁড়িয়ে আছে। মা ও ছেলে অনেক খুশি হলো। আস্তে আস্তে এই ঘটনা এলাকার সবাই জানতে পারে ও সবাই পাখির কাছে যেতে থাকে। সবার ইচ্ছে পূরণ হতে থাকে ও এলাকার সবাই বড়লোক হয়ে যেতে লাগলো। কিন্তু এলাকায় আগের মত সুখ ছিলো না। পাখিটা একজনের একটা ইচ্ছে পূরণ করতো তাই সবাই অসুখী হয়ে পড়লো। সবাই আরো পেতে চাইলো। কিন্তু মিরাজ ছাড়া সবার ইচ্চে পূরন করে পেলেছে পাখিটা। সবাই এসে মিরাজকে বললো তাদের ইচ্চের কথা বলতে। মিরাজ সবার লোভ দেখে পাখিকে বললো, আমার ইচ্চে আমাদের গ্রামটা আগের মত হয়ে যাক। সবার থেকে লোভ চলে যাক। সবার মাঝে আগের মত সুখ ছড়িয়ে পড়ুক। পাখি বললো, ঠিক আছে। সাথে সাথে সকল কিছু গায়েব হয়ে গেলো। গ্রামটা আগের মত হয়ে গেলো। সবাই আগের মত কাজ কর্ম করতে লাগলো। সবার মাঝে সুখ ছড়িয়ে পড়লো। সবাই আগের মত সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।
আশা করি আমার লিখাটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আরো নতুন নতুন লিখা পেতে আমার সাথেই থাকুন।
কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।❤️❤️🥀🥀

