আসসালামু আলাইকুম।
প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটা গল্প শেয়ার করবো।
এক এলাকায় একজন মুসলিম লোক ও এক হিন্দু নাপিত বসবাস করতো। ঐ নাপিত ছিলো নাস্তিক। সে সৃষ্টি-কর্তায় বিশ্বাস করতো না। সে সবাইকে সব সময় বুঝাতে চেষ্টা করতো সৃষ্টি-কর্তা বলতে পৃথিবীতে কোনো কিছু নেই। একদিন মুসলিম লোকটি চুল কাটতে ঐ নাপিতের দোকানে যায়। তিনি নাপিতকে বললেন তাঁর চুল সুন্দর ভাবে কেটে দিতে। নাপিত চুল কাটতে শুরু করলো ও কাটার সময় মুসলিম লোকটাকে বিভিন্ন যুক্তি দিয়ে বুঝাতে চাচ্ছিলো যে সৃষ্টি-কর্তা বলতে কিছু নেই। নাপিত মুসলিম লোকটাকে বলতে লাগলো যদি সৃষ্টি-কর্তা থাকতো তাহলে প্রতিদিন এতো মানুষ অনাহারে মরত না। সে বাইরে একটা ক্ষুধার্ত মানুষকে দেখিয়ে বলল যদি সৃষ্টি-কর্তা থাকতো তাহলে ওই লোক অনাহারে মারা যায় কেনো? মুসলমান লোকটা তার কথা চুপ চাপ শুনে যেতে লাগলো কিন্তু কোনো কিছু বললো না। যখন তার চুল কাটা শেষ হলো সে বাহিরে গেল এবং নাপিতকে বাহিরে ডেকে বলল এই জায়গায় কি কোনো নাপিত নেই। তখন নাপিত তার কথা শুনে অবাক হলো এবং বললো এই এলাকায় নাপিত না থাকলে আমি কে আর আপনার চুল কাটল কে? তারপর ঐ মুসলমান লোকটা লম্বা লম্বা চুলওয়ালা কত গুলো মানুষকে দেখিয়ে বলল নাপিত থাকলে এই মানুষ গুলোর চুল লম্বা লম্বা কেন?নাপিত বললো ওই লোকগুলোকে তো আমার কাছে আসতে হবে। তারা তো আমার কাছে আসে না আর আমার কাছে না আসলে আমি কি কিছু করতে পারবো??তখন ঐ লোকটা বললো তারা সৃষ্টি-কর্তাকে না ডাকলে ও সৃষ্টি-কর্তার কাছে না গেলে সৃষ্টি-কর্তা তাদের জন্য কি করবে?যারা অনাহারে আছে তারা সৃষ্টি-কর্তার কাছে চায় না। তারা যদি সৃষ্টি-কর্তার কাছে চাইতো তাহলে সৃষ্টি-কর্তা তাদের খালি হাতে ফিরিয়ে দিতেন না। তখন নাপিত লোকটা তার ভুল বুঝতে পারলো। নাপিত বললো, আপনি ঠিক কথা বলেছেন। তারা সৃষ্টিকর্তার কাছে চায় না। সেদিন থেকে ঐ নাপিতকে কেউ আর সৃষ্টিকর্তা নেই বলতে শোনে নি।
শিক্ষাঃ- আমাদের উচিত সৃষ্টিকর্তার উপর বিশ্বাস স্থাপন করা। আমাদের কোনো কিছু প্রয়োজন হলে তার নিকট চাওয়া। কারণ সৃষ্টিকর্তা কাউকে খালি হাতে ফেরায় না।
আশা করি আমার লিখাটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আরো নতুন নতুন লিখা পেতে আমার সাথেই থাকুন।
কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।❤️❤️🥀🥀


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)