আসসালামু আলাইকুম।
প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটা গল্প শেয়ার করবো।
এক সময় এক এলাকায় একজন বুযুর্গ লোক বসবাস করতো। তার নিকট প্রতিদিন অনেক লোক আসতো তার মুরিদ হওয়ার জন্য। এ এলাকার সবাই ঐ বুযুর্গকে সম্মান ও ভালোবাসতো। আস্তে আস্তে চারপাশে ঐ বুযুর্গর নাম ছড়িয়ে পড়লো। তখন থেকে বুযুর্গ কাউকে তার মুরিদ বানানোর আগে তাকে পরীক্ষা করতো এবং সে যদি পরীক্ষায় উত্তির্ন হতো তাহলেই তাকে মুরিদ বানাতো। অনেক দূর দেশে বসবাস করতো এক ভদ্রলোক। তিনি সবার মুখে এ বুযুর্গের কথা শুনে তার কাছে মুরিদ হওয়ার সিদ্ধান্ত নিলো। পরের দিন ঐ লোক বুযুর্গের দরকারে আসার জন্য রওনা দিলো। দুই দিন হাঁটা হাঁটির পর সে একদিন রাতে বুযুর্গের দরবারে পৌঁছায়। বুযুর্গের মুরিদরা সে কেনো এসেছে জিজ্ঞেস করতে সে বললো, সে বুযুর্গের কাছে এসেছে ও তার সাথে কিছু কথা আছে। তখন মুরিদরা বললো, আপনি আজকে বিশ্রাম করুন কালকে বুযুর্গের সাথে দেখা করবেন কারন তিনি এখন ইবাদতে লিপ্ত আছেন। তখন ঐ লোক সেখানে খাওয়ার খেয়ে বিশ্রাম নিলো। সকালে সে বুযুর্গের সাথে দেখা করলো ও সে তার মুরিদ হওয়ার ইচ্ছা বুযুর্গের কাছে প্রকাশ করলো। তখন বুযুর্গ তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলো। তখন বুযুর্গ বললো তোমাকে আমার মুরিদ বানাবো তার আগে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। এই কাজ যদি আমি আমার মুরিদদের দিয়ে করায় তারা আমাকে আর সম্মান করবে না। তখন সে বললো, কি কাজ বলুন। তখন বুযুর্গ তাকে একটা ঘর দেখিয়ে বললো ঐ ঘরে একটা মহিলা আছে আমি তার সাথে আজকে রাত কাটাতে চাই। তুমি তাকে নিয়ে আসবে। বুযুর্গ মনে মনে ভাবলো এতে সে। বুযুর্গকে চরিত্রহীন ভেবে চলে যাবে। কিন্তু বুযুর্গ দেখলো লোকটা রাতে ঠিক এ মহিলাকে নিয়ে আসলো। বুযুর্গ ভাবলো হয়তো রাতে পালাবে কিন্তু সকালে উঠে দেখলো সে বুযুর্গের জন্য পানি গরম করতেছে। তখন বুযুর্গ বুঝলো আসলে সে মুরিদ হতেই এসেছে। বুযুর্গ তাকে তার মুরিদ করলো এবং নতুন মুরিদকে বললো তিনি কালকে যার সাথে রাত কাটিয়েছেন এটা বুযুর্গের স্ত্রী ছিলো আর তিনি তাকে পরীক্ষা করেছেন।
আশা করি আমার লিখাটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আরো নতুন নতুন লিখা পেতে আমার সাথেই থাকুন।
কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।❤️❤️🥀🥀


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)