আসসালামু আলাইকুম।
প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একজন সৎ বালকের গল্প শেয়ার করবো।
আগে আমি নানার বাড়ি গেলে আমি ও আমার মামতো ভাইয়েরা মিলে আমার এক খালার সাথে রাতে ঘুমাতাম। কারণ তিনি আমাদের সুন্দর সুন্দর গল্প বলতেন।রাত হলে প্রায় আমরা ঝগড়া করতাম এটা নিয়ে যে, কে আজ খালার সাথে ঘুমাবে। আজকে যে গল্পটা বলবো ঐটা ও আমার খালার মুখে শোনা গল্প।
একদা এক গ্রামে বাস করতো একটা পরিবার। ঐ পরিবারে একটা ছেলে ছিলো। সে পড়ালেখায় অত্যন্ত মেধাবী ছিলো। সে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করা অবস্থায় তার বাবা মারা যায়। ফলে তাদের পরিবারে আর্থিক অনটন দেখা দেয়। তাই ছেলেটা পড়াশোনার পাশাপাশি ছোট খাটো কাজ করে কোনো মতে পরিবার চালাতো। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় অন্য ছেলেমেয়েরা যেখানে মায়ের কাছে টাকা পয়সা আবদার করে সেখানে ঐ ছেলে মায়ের কপালে একটা চুমু খেয়ে স্কুলে চলে যেতো। দুপুরে বিরতির সময় তার অন্য বন্ধুরা যখন খাওয়ার পিছনে ছুটে তখন সে চলে যেতো নামাজ আদায় করতে। কারণ তার মা বলেছিলো, নামাজ আদায় করা নাকি আল্লাহ ও তার রাসূলের নির্দেশ। সে প্রতিদিন স্কুলে যেতো এক পুকুরের পাড় দিয়ে। একদিন স্কুলে যেতে সে দেখলো পুকুরের পাড়ে অনেক গুলো টাকা পড়ে আছে। আসলে এত টাকা সে কখনো একসাথে দেখে নি। তখন সে ভাবতে লাগলো তখন তার কি করা উচিত। হঠাৎ তার মায়ের বলা একটা কথা তার মনে পড়ে গেলো। তার মা তাকে বলেছিলো, " কখনো রাস্তায় কিছু পেলে ধরবে না বা, যদি মূল্যবান মনে হয় বৃদ্ধ কাউকে বুঝিয়ে দিয়ে আসবে"। তখন সে টাকা গুলো নিলো ও পথের এক বৃদ্ধ লোককে পুরোটা খুলে বললো ও টাকা গুলো দিয়ে বাসায় চলে আসলো। এই দিকে টাকা গুলো ছিলো এক ব্যবসায়ীর। তিনি শহরে গিয়ে মালামাল ক্রয় করে টাকা দিতে গিয়ে দেখলো তার ব্যাগে কোনো টাকা নেই। সে হতাশ হয়ে বাড়ি ফিরলো এবং তার পরিবারের সাথে বিষয়টা বললো। তখন তার ছেলে বললো একজন বৃদ্ধ লোক মাইকিং করছে কিছু টাকা নাকি পাওয়া গেছে ও উপযুক্ত প্রমাণ দিতে পারলে নাকি ফেরত দেবে। তখন ঐ ব্যবসায়ী ছুটে গেলো ঐ বৃদ্ধের কাছে ও প্রমান দিয়ে নিজের টাকা গুলো বুঝে নিলো। তখন ব্যবসায়ী জানতে চাইলো বৃদ্ধ টাকা গুলো কিভাবে ফেলো। তখন বৃদ্ধ ছেলেটার কথা বললো। ব্যবসায়ী অবাক হয়ে ছেলেটার বাসায় গেলো ও তাকে কিছু টাকা দিয়ে বললো তোমার মত আদর্শবান বালক আমি আর দেখি নাই। তোমার কোনোদিন কিছু প্রয়োজন হলে আমাকে বলবে। ইনশা-আল্লাহ আমি সাহায্য করবো।
শিক্ষাঃ- আমাদের উচিত আমাদের ছেলেমেয়েদের সুশিক্ষা দেওয়া। তাদের ছোট বেলা থেকে এমন ভাবে গড়ে তোলা যেনো তারা বড় হয়ে আপনার জন্য সম্মান বয়ে আনে।
আশা করি আমার লিখাটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আরো নতুন নতুন লিখা পেতে আমার সাথেই থাকুন।
কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।❤️❤️🥀🥀


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)