আসসালামু আলাইকুম।
প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে এক দুষ্ট লোকের গল্প শেয়ার করবো।
একদা এক পরিবার বসবাস করতো। ঐ পরিবারে ছেলে ও মা বাবা সহ মোট তিন জন সদস্য ছিলো। একদিন সকালে ছেলের বাবা অফিসে যাওয়ার জন্য গোসল করতে গেলো ও ছেলের মা তাদের জন্য নাস্তা তৈরি করতে রান্না ঘরে যায়। ছেলেটা তখন তাদের সামনের রুমে শুয়ে শুয়ে স্কুলের পড়া দেখছিলো। এমন সময় হটাৎ তাদের দরজায় ঘণ্টা বাজল। ছেলেটা তখন দৌড়ে গিয়ে দরজা খুললো ও দেখলো ঘন্টাটা তাদের পাশের বাসার রহিম সাহেব বাজিয়েছেন। তখন ছেলেটা রহিম সাহেবকে জিজ্ঞেস করলো তিনি কেনো ঘন্টা বাজিয়েছেন ও তার কিছু লাগবে নাকি। তখন রহিম সাহেব তাকে তার মা ও বাবা কোথায় তা জিজ্ঞেস করলো। ছেলেটা বললো তার মা রান্না ঘরে আর তার বাবা গৌসল করছেন। এইদিকে করিম সাথেব ছিলেন দুষ্ট প্রকৃতির মানুষ। তিনি মনে মনে দুষ্ট বুদ্ধি করলেন। রহিম সাহেব ছেলেটাকে বললেন যে আমি তোমাকে ১ হাজার টাকা দিবো যদি তুমি ১০ বার কান ধরে উঠ বস করো। ছেলেটা ছিলো বুদ্ধিমান। আর সে মনে মনে ভাবলো ১০ বার কান ধরে উঠ বস করা এ এমন কঠিন কি। একবার উঠ বস করলে ১০০ টাকা। বুদ্ধিমান ছেলেটা অল্প কিছুক্ষণ চিন্তা করেই কান ধরে উঠবস শুরু করলো প্রতিবার উঠ বসে ১০০ টাকা পাবে তাই সে মহা খুশি হলো। তার কান ধরা ১০ বার শেষ হতেই রহিম সাহেব ছেলেটার হাতে ১০০০ টাকার নোটটা ধরিয়ে দিয়ে চলে গেলেন। তখন ছেলেটা আনন্দে নাচতে শুরু করলো ও সে এই টাকা দিয়ে কি কি কিনবে তা ভাবতে লাগলো। কিছুক্ষণ পর ছেলের বাবা বাথরুম থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন কে এসেছিলো? তখন ছেলে বললো পাশের বাসার রহিম সাহেব। ছেলের বাবা বললো,আমি তার কাছে টাকা পাই।আমার ১০০০ টাকা দিয়ে গেছে? ছেলের তখন পুরো বিষয়টা বুঝতে বাকী রইলো না।
আশা করি আমার লিখাটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আরো নতুন নতুন লিখা পেতে আমার সাথেই থাকুন।
কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।❤️❤️🥀🥀


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)