সততার পুরষ্কার

R

আসসালামু আলাইকুম। 

প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সততার পুরষ্কার নিয়ে একটা গল্প শেয়ার করবো।

 

একদা এক রাজ্য এক রাজা ছিলো। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু ও ন্যায়-পরায়ন। তার রাজ্য কোনো অশান্তি ছিলো না। তবে রাজা আঙ্গুর খেতে খুব ভালোবাসতেন। তাই তিনি সিদ্ধান্ত নিলেন একটা আঙ্গুর বাগান করার। যেই কাজ সেই করলেন তিনি একটা আঙ্গুর বাগান করলেন। একদিন রাজা গেলেন বাজারে ও বাজার থেকে আসার সময় একটা ক্রীতদাস নিয়ে আসলেন। ও তাকে নির্দেশ দিলেন আঙ্গুর গাছ গুলোর পরিচর্যা করার জন্য। ঐ ক্রীতদাস গাচগুলোর দেখাশোনা করতে লাগলো। রাজা মাঝে মধ্যে বাগানে যেতেন ও দেখতেন তার ক্রীতদাস তার বাগানের সকল গাছের সঠিক পরিচর্যা করছেন। রাজা তার ক্রীতদাসের উপর অত্যন্ত খুশি ছিলেন। আস্তে আস্তে রাজার বাগানে ফল আসতে শুরু করলো। একদিন রাজা বাগানে গিয়ে প্রতিটি গাছ থেকে একটি একটি করে আঙ্গুর খেতে লাগলেন। তখন রাজা দেখলেন কিছু আঙ্গুর টক ও কিছু আঙ্গুর মিষ্টি। ফলে রাজা তার ক্রীতদাসকে ডাকলেন ও বললেন মিষ্টি ও টক গাছগুলো আলাদা আলাদা ভাবে চিহ্নিত করতে। এই কথা বলেই রাজা চলে গেলেন। ক্রীতদাস কিছু একটা বলতে চাইলে রাজা বলেন তোমার সাথে আমি পরে কথা বলবো বলে রাজা চলে যান। এইভাবে চলে গেলো একমাস। তারপর একমাস পর রাজা আসলেন তার আঙ্গুর বাগানে এবং ঐ ক্রীতদাসকে বললেন, "আমাকে কিছু আঙ্গুর দাও তো। খেয়ে দেখি আমার বাগানের আঙ্গুরের স্বাদ।" তো ঐ ক্রীতদাস কিছু আঙ্গুর এনে রাজাকে দিলো ও রাজা খেতে শুরু করলো। প্রথম আঙ্গুর মুখে দিয়ে রাজার চেহার রাগে লাল হয়ে গেলো এবং ক্রীতদাসকে বললো, আমি তোমাকে অত্যন্ত ভালো জানতাম। আমি তোমাকে বলেছিলাম মিষ্টি ও টক আঙ্গুর গাছগুলো আলাদা আলাদা করতে। তারপরও তুমি আমাকে টক আঙ্গুর দিলে কেনো?" ক্রীতদাস বললো আপনি আমাকে বলেও লাভ নেই কারণ আমি জানি না কোনটা টক আর কোনটা মিষ্টি আঙ্গুর। তখন রাজা বললো, তার মানে তুমি গাছগুলো আলাদা আলাদা করো নাই? তখন সে বললো, জ্বী না রাজা সাহেব। আমি করবো কিভাবে আপনি তো আমাকে বলেছেন গাছের পরিচর্যা করতে কিন্তু খেতে তো বলেন নাই। আর না খেলে আমি বুঝবো কিভাবে? রাজা অবাক হয়ে গেলেন তার সততা দেখে এবং বললেন কালকে তুমি আমার রাজদরবারে আসবে। পরের দিন ক্রীতদাস রাজার দরবারে গেলে রাজা তাকে পুরষ্কিত করেন ও তাকে মুক্ত করে দেন এবং তাকে বলেন তুমি ইচ্চা করলে আমার এইখানে মেহমান হিসেবে থাকতে পারো বা চাইলে চলে যেতো পারো। আজ থেকে তুমি মুক্ত।

 

শিক্ষাঃ- আমাদের উচিত কেউ কোনো কাজ দিলে তা সঠিক ভাবে পালন করা ও আমানত কারির আমানত রক্ষা করা। যারা আমানত ঠিক ভাবে রক্ষা করে তাদের জন্য আল্লাহ অসংখ্য সুসংবাদ দিয়ে রেখেছেন।

 

 আশা করি আমার লিখাটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আরো নতুন নতুন লিখা পেতে আমার সাথেই থাকুন।

কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।❤️❤️🥀🥀

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)