টাকা মূল্যহীন

R

আসসালামু আলাইকুম। 

প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে টাকা মূল্যহীন এই সম্পর্কিত একটা গল্প শেয়ার করবো।

একদা এক গ্রামে একটি পরিবার ছিলো। সেই পরিবারে বাস করতো একটা ছেলে ও তার মা-বাবা। ঐ পরিবারটি ছিলো অত্যন্ত ধনী। তাদের কোনো কিছুরই অভাব ছিলো না। ঐ ছেলের বাবা ছিলো টাকার লোভী। উনি টাকা ছাড়া কিছুই বুঝতেন না। উনি পরিবার ও আত্মীয় স্বজনদের সময় দিতেন না। সারাদিন টাকার পিছনে ছুটতেন। একসময় তার দেখা দিলো জটিল একটা রোগ। তখন সে ডাক্তারদের বললো আপনাদের যা টাকা লাগে নিন তার বিনিময়ে আমাকে সুস্থ করে দিন। তখন ডাক্তার বললো আমার কোনো ক্ষমতা নেই আপনাকে বাঁচানোর।আপনি আল্লাহর নিকট প্রার্থনা করুন। আপনার মৃত্যু খুব নিকটে। তখন লোকটা ও বুঝতে পারলো তার মৃত্যু নিকটে। তখন সে তার পরিবারের লোকদের ডাকলো ত তাদের বললো, আমি মারা গেলে তোমরা আমার তিনটা ইচ্ছে পূরণ করবা। তখন পরিবারের লোকজন ইচ্ছে গুলো জানতে চাইলো। সে বললো, ১/আমি মারা গেলে আমার খাটিয়া যেনো চার জন ডাক্তার বহন করে। ২/আমার খাটিয়া যে রাস্তা দিয়ে যাবে ঐ রাস্তায় আমার টাকা পয়সা গুলো ছিটিয়ে দিও। ৩/খাটিয়া থেকে আমার হাতটা বাহিরে বের করে রেখো।

তার এই তিনটা ইচ্ছে শুনে তার পরিবার অবাক হলো ও এর কারণ জানতে চাইলো। তখন তিনি বললেন, আমার প্রথম ইচ্চের কারণ হচ্ছে যেনো সকল মানুষ বুঝে ডাক্তাররা ইচ্ছে করলেই কাউকে সুস্থ করতে পারে না। আরে দ্বিতীয়টা হলো যাতে সকল মানুষ দেখে আমি সারাজীবন যত টাকা ইনকাম করেছি তা আমাকে মৃত্যু থেকে বাঁচাতে পারে নি আর আমার হাতটা খাটিয়ে থেকে বের করে রাখতে বলছি যাতে সবাই দেখে আমি কবরে খালি হাতেই যাচ্ছি ও আমার হাত সম্পূর্ণ খালি। এবং তাদের বলে দিও টাকা পয়সা কোনো কাজের জিনিস না তারা যেনো টাকার পিছনে না ছুটে।

আশা করি আমার লিখাটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আরো নতুন নতুন লিখা পেতে আমার সাথেই থাকুন।

কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।❤️❤️🥀🥀

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)