আসসালামু আলাইকুম
প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার সালাম ও ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা খাবারের অভিজ্ঞতা শেয়ার করবো।
Item: বাসমতি চালের কাচ্চি।
Rate: 150 টাকা। (হাফ প্লেট)
Test: 8/10 🌟
Service: 6/10 🌟
Restaurant: নবাব বিরিয়ানি।
Location: পোস্ট অফিসের বরাবর সামনে, সদর লক্ষ্মীপুর।
অভিজ্ঞতাঃ-
নবাব বিরিয়ানির রেস্টুরেন্টটা লক্ষ্মীপুর একবারেই নতুন ছিলো। একজন থেকে শুনেছিলাম এখানে কাচ্চি পাওয়া যায়। তাই পরের দিন চলে গেলাম কাচ্চির স্বাদ উপভোগ করতে। তারা প্লেটে এক পিস মাংস, দুইটা টুকরো আলু ও একটা ডিম দিয়েছিলো। কাচ্চি খেতে খুবই ভালো লেগেছে আর স্বাদ ও অসাধারণ। তারা কাচ্চির সাথে আলাদা করে সালাদ দিয়েছিলো তাও খুবই ভালো লেগেছে। মশলার পরিমান ঠিক থাকলেও লং এর পরিমান বেশি মনে হয়েছে। তবে তাদের সার্ভিস ভালো লাগে নি এবং তাদের বসার জায়গা একেবারেই কম।
আশা করি এই রিভিউটা আপনাদের ভালো লাগবে। আরো নতুন নতুন খাবারের রিভিউ পেতে Follow করে আমার সাথেই থাকুন।
©Picture Owner: Jamiul Seyam Sanvi

