অহংকার

R

আসসালামু আলাইকুম। 

প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করবো।

 

অহংকার একটি মারাত্মক মানসিক ব্যাধি। অহংকারী মানুষ নিজেকে অন্যর থেকে বড় দেখাতে ব্যস্ত থাকে। আমরা সবাই পড়েছি অহংকার পতনের মূল। দিন শেষে সবাইকে কবরে যেতে হবে। তাই আমাদের অহংকার দেখানো উচিত না। একটা গল্প শুনুন➡️ এক দেশে এক রাজা ছিলেন। রাজা ছিলো অত্যন্ত মহৎ লোক। তিনি ভ্রমন করতে পচন্দ করতেন। তাই তিনি প্রায় সময় ভ্রমণের উদ্দেশ্য রাজ প্রাসাদ থেকে বের হতেন। একবার রাজা সিদ্ধান্ত নিলেন তিনি পাশের রাজ্য ভ্রমণের জন্য যাবেন। ঐ রাজ্য ছিলো গরীব রাজ্য। তাদের তেমন সম্পত্তি ছিলো না। ঐ রাজ্য মানুষ প্রায় ক্ষুধায় দিন পার করতো। তো রাজা সিদ্ধান্ত নিলেন তিনি তাদের মাঝে খাবার বিতরণ করবেন ও সাথে সেই রাজ্য ভ্রমন ও করবেন। তো একদিন রাজা সেই রাজ্য সবাইকে খাওয়ার বিতরণ করলেন। তারপর আসার সময় হঠাৎ রাজা মারা গেলেন ও তাকে সেখানে কবর দেওয়া হয়। কিছু দিন পর ঐ রাজ্য অন্য রাজ্য থেকে আরেকটা রাজা এলো। তিনি ছিলের অহংকারী রাজা। অহংকারী রাজা আসার পর রাজ্যর লোকেরা ভাবলো হয়তো আগের রাজার মত তিনিও হয়তো খাবার এনেছেন তাই সবাই তাকে ঘিরে ধরলো। তখন অহংকারী রাজা সবাইকে তাড়িয়ে দিলো। এই ঘটনা এক বিজ্ঞ দেখলো। তিনি রাজাকে তার কাছে ডাকলেন ও বললেন, কিছুদিন আগে এখানে একজন রাজা এসেছিলো। তিনি এই রাজ্যই মারা যান। আমরা তাকে কবর দিয়ে দেই। এর কয়েকদিন পর এক ফকির মারা যায় আমরা তাকে ও ঐ কবর স্থানে কবর দিয়ে দেই। এর কিছুদিন পর বন্যায় সব তচনচ করে দেয়। আমরা দেখি কবরগুলো ও নেই। কিন্তু সেখানে কিছু হাড় আছে। আমরা শত চেষ্টা করে ও রাজা ও ফকিরের হাড় গুলো আলাদা করতে পারি নি। তাই বলি অহংকার করা ছেড়ে দিন।কারণ মরলে সবাইকে কবরে যেতে হবে। রাজা ঐ বিজ্ঞ লোকের কথায় নিজের ভুল বুঝতে পারলেন।

 

আশা করি আমার লিখাটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আরো নতুন নতুন লিখা পেতে আমার সাথেই থাকুন।

কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।❤️❤️🥀🥀

Comments