আসসালামু আলাইকুম।
প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটা শিক্ষামূলক গল্প শেয়ার করবো।
আমরা সবাই জানি এলাকার মুরুব্বিরা একটু গরম প্রকৃতির। আপনি এদের সামনে ভালো কিছু করলেও এরা আপনাকে নিয়ে সমালোচনা করবেই। তবে সকল মুরব্বিরা এক ও না। আসলে বয়সের সাথে সাথে মানুষেরকিছু পরিবর্তন হয়। বয়সের সাথে সাথে মেজাজ ও গরম হয়ে যায়। আমি একটা গল্প পড়েছিলাম তবে কোন বইয়ে পড়েছিলাম তা এখন মনে নাই। গল্পটা এই রকম ছিলোঃ-
একদা দুইজন যুবক নদীর ধার ধরে হাঁটতে বের হয়। হাঁটতে হাঁটতে কিছুদূর যাবার পর আজানের সময় হয়ে যায়। মুয়াজ্জিন নির্দিষ্ট সময়ে আজান দিয়ে দেয়। তখন দুই যুবক সিদ্ধান্ত নিলো তারা ঐ মসজিদে নামাজ পড়বে। তারা নদীতে অযু করলো ও মসজিদে প্রবেশ করলো। তারা সঠিক নিয়মে নামাজ শেষ করে বাহিরে আসলো। তারা নদীর ধারে বসে বসে গল্প করতে লাগলো ও নদীর দৃশ্য উপভোগ করতে লাগলো। হঠাৎ তারা দেখলো একজন বৃদ্ধ লোক তাড়াহুড়ো করে নদীতে ধারে গেলো। যুবক দুই জন গল্প বন্ধ করে লক্ষ্য করতে লাগলো আসলে বৃদ্ধ লোকটি করতে চাইছে। তারা দেখলো বৃদ্ধ লোকটি তাড়া তাড়ি করে অযু করতে লাগলো এবং তাড়া তাড়ি করার কারণে অযুতে অনেক ভুল হচ্ছিলো। তারপর দেখা গেলো ঐ বৃদ্ধ লোকটি মসজিদে প্রবেশ করতেছে। তা দেখে ঐ দুই যুবক ও মসজিদে প্রবেশ করলো। তারা দেখলো বৃদ্ধ লোকটি তাড়াহুড়ো করে নামাজ পড়তেছে যা ফলে নামাজে ও ভুল হচ্ছে। তখন দুই যুবক বাহিরে এলো এবং কিভাবে বৃদ্ধকে তার ভুল ধরিয়ে দিবে তা ভাবতে লাগলো। কারণ তারা জানতো বৃদ্ধরা একটু রাগী চরিত্রের হয়। অবশেষে তারা একটা বুদ্ধি পেলো। নামাজ শেষে বৃদ্ধ যখন চলে যাচ্ছিলো তখন তারা বৃদ্ধকে সালাম দিলো ও বললো চাচা আপনার কাছে একটু সময় হবে? আমরা নামাজ পড়বো। দয়া করে একটু দেখবেন নাকি আমাদের নামাজে কোনো ভুল হয় কি না। বৃদ্ধ বললো, ঠিক আছে। তোমরা শুরু করো। তারা নামাজ ও অযু সঠিক নিয়মে করলো এবং তাড়াহুড়ো না করে নামাজ শেষ করলো। বৃদ্ধ তার ভুল বুজতে পারলো ও ঐ দুই যুবককে ধন্যবাদ জানালো।
শিক্ষাঃ- আমাদের উচিত কোনো বিষয়ে বৃদ্ধরা না বুঝতে চাইলে তা তাদের অন্যভাবে বুঝানোর চেষ্টা করা। তাদের সাথে দেখা হলে হাসিমুখে সালাম দিয়ে কথা বলা।
আশা করি আমার লিখাটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আরো নতুন নতুন লিখা পেতে আমার সাথেই থাকুন।
কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।❤️❤️🥀🥀


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)