বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩ লাখ ৩৬ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন সাড়ে ২০ কোটির বেশি মানুষ। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ১৮ কোটি ৪৪ লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।
The global pandemic coronavirus has spread all over the world. More than 43 lakh 37 thousand people have died in Corona so far. More than 20 crore people have been affected. The positive news is that more than 16 crore 44 lakh people have already recovered from Corona.
বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৪৩ লাখ ৩৬ হাজার ৫৯৯ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ২০ কোটি ৫৪ লাখ ২৩ হাজার ২০৩ জন মানুষ।
As of 8 am on Thursday, 43,37,599 people had died from the coronavirus, according to WorldMeter, the world's leading organization for coronavirus deaths and illnesses. 20 crore 54 lakh 23 thousand 203 people of the world have been infected with this virus.
তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১৮ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৬০৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
However, many people have recovered after being infected with corona. So far, 18 crore 44 lakh 26 thousand 607 people have recovered from the corona.
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
The deadly coronavirus, which originated from China in December 2019, has spread to 221 countries and regions of the world, including Bangladesh. The World Health Organization later declared the coronavirus crisis an epidemic on March 11, 2020.
Source:- Jamuna TV

