যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার জেনারেল হাসপাতাল ও জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
In the last 24 hours, 9 people have died of corona and corona symptoms at the 250-bed General Hospital in Jessore. At the same time, the corona of 60 people has been identified. Sources at the General Hospital and the District Civil Surgeon's Office said this on Thursday.
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আটজন ও করোনার উপসর্গ নিয়ে আরও একজন মারা গেছেন।
In the last 24 hours, eight people have died at the 250-bed General Hospital in Jessore and another died with corona symptoms.
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় ৩৩০ জনের নমুনা পরীক্ষায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার শনাক্তের হার ২৪ শতাংশ।
According to the Genome Center of Jessore University of Science and Technology, in the last 24 hours, samples of 330 people in Jessore district have been tested and the corona of 60 people has been identified. The detection rate of the sample test is 24 percent.
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীরা রেড জোনে ও উপসর্গ নিয়ে আসা রোগীরা ইয়েলো জোনে চিকিৎসা নেন। গত ২৪ ঘণ্টায় যাঁরা মারা গেছেন তাঁদের মধ্যে ৪৫ থেকে ৯০ বছর বয়সী ব্যক্তিরা ছিলেন। মৃতদের মধ্যে ছয়জন যশোরের এবং একজন চুয়াডাঙ্গার এবং একজন ঝিনাইদহের বাসিন্দা।
According to hospital sources, corona patients are treated in the red zone and patients with symptoms are treated in the yellow zone. Among those killed in the last 24 hours were people between the ages of 45 and 90. Among the dead were six from Jessore and one from Chuadanga and one from Jhenaidah.
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আরিফ আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের রেড জোনে নতুন করে ১৫ জন আর ইয়েলো জোনে ১০ জন ভর্তি হন। এ নিয়ে হাসপাতালের রেড জোনে ৬৭ জন এবং ইয়েলো জোনে ১৭ জন ভর্তি রয়েছেন।
Arif Ahmed, Resident Medical Officer (RMO) of the 250-bed General Hospital in Jessore, said 15 new patients were admitted to the hospital's red zone and 10 to the yellow zone in the last 24 hours. The hospital has 7 admissions in the red zone and 18 admissions in the yellow zone.

