পবিত্র আশুরা - Holy Ashura

R

আসসালামু আলাইকুম। 

প্রথমে এই প্লাটফর্মের সবাই আমার ভালোবাসা নিবেন। আশা করি সবাই ভালো আছেন।

[Assalamu Alaikum. First of all everyone on this platform will take my love. Hope everybody is well.]

Picture Source  & Edit with PicsArt

আজ ১০ মহররম। আমরা অনেকে এটাকে পবিত্র আশুরা ও বলে থাকি। আশুরা মানে দশম। আজকের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা শহীদ হন। এই কারণে মুসলিম সমাজের কাছে আশুরার গুরুত্ব অপরিসীম।এই দিনে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসলিম নর-নারীরা রোজা রাখে। মসজিদে মসজিদে আয়োজন করা হয় বিশেষ দোয়ার। এইদিনে রাজধানীর বিভিন্ন স্থান থেকে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের হয়। তবে এইবার করোনার কারণে তাজিয়া মিছিল করতে নিষেধ করা হয়েছে। আজকে জুম্মার নামাজের পর দেশের বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।

[Today is 10 Muharram. Many of us also call it Holy Ashura. Ashura means tenth. On this day, Hazrat Imam Husain (RA) and his family members were martyred by the soldiers of Yazid on the field of Karbala while fighting for truth and justice. For this reason, Ashura is very important to the Muslim community.Today is 10 Muharram. Many of us also call it Holy Ashura. Ashura means tenth. On this day, Hazrat Imam Husain (RA) and his family members were martyred by the soldiers of Yazid on the field of Karbala while fighting for truth and justice. For this reason, Ashura is very important to the Muslim community. On this day, Muslim men and women fast in the hope of gaining Allah's pleasure. Special prayers are organized in the mosque. On this day, fresh processions were organized by the Shia community from different parts of the capital. However, this time due to Corona, Tazia procession has been banned. Today, after the Jumma prayers, prayers have been organized in different mosques of the country.]

 

 

আমাদের সবার উচিত, আজকের দিনে সবার জন্য দোয়া করা।আমাদের ভুল-ভ্রান্তির জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ যেনো সবাইকে করোনা মহামারি থেকে হেফাজত করে সেই দোয়া করা।

[We should all pray for everyone today. To ask forgiveness from Allah Almighty for our mistakes. May Allah protect everyone from covid.]

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/nMmgAEQn)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)