Gazipur City Corporation Mayor Mohammad Jahangir Alam has been attacked by Corona. He is currently in isolation at home. Mayor Jahangir Alam said his corona symptoms were seen recently. He then allowed the samples to be tested at the Sheikh Fazilatunnesa Mujib Memorial KPJ Specialized Hospital in Gazipur.
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে আছেন।মেয়র জাহাঙ্গীর আলম জানান, সম্প্রতি তাঁর করোনার উপসর্গ দেখা যায়। এরপর তিনি গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নমুনা পরীক্ষা করাতে দেন।
As you may know on Wednesday, the results of his sample test have been positive. He is currently in isolation at home. Gazipur Civil Surgeon. Khairuzzaman said three corona patients had died in Gazipur in the last 24 hours. A total of 409 people died in Corona in Gazipur. In the last 24 hours, 635 samples were tested and 183 corona were identified. The total number of people affected by corona in Gazipur is 2 lakh 905 people and 16 thousand 540 people have recovered from corona.
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে তিনজন করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে গাজীপুরে করোনায় মোট মারা গেছেন ৪০৯ জন। গত ২৪ ঘণ্টায় ৭৩৫টি নমুনা পরীক্ষায় ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা হলো মোট ২ লাখ ৯০৫ জন এবং করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৫৪০ জন।

