আজ কথা-সাহিত্যিক জহির রায়হানের ৮৭তম জন্মদিন

R

Picture Source

 

১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনী জেলার সোনাগাজি উপজেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করে একটি শিশু নাম জহির রায়হান। কে জানতো এই শিশু একদিন বাংলা চলচ্চিত্রকে নিয়ে যাবে অন্য এক পর্যায়ে। তিনি ছিলেন একাধারে চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, গল্পকার। তিনি বাংলা চলচ্চিত্র বিশেষ অবদানের জন্য অনেক মরণোত্তর পুরষ্কার পান।৷

Picture Source

★ জহির রায়হান "হাজার বছর ধরে" উপন্যাসের জন্য ১৯৬৪ সালে আদমজী সাহিত্য পুরস্কার পান।

 

★চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য জহির রায়হান "কাচের দেয়াল" চলচ্চিত্রের জন্য ১৯৬৫ সালে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র বিভাগে নিগার পুরস্কার জয় লাভ করেন।

Picture Source

★জহির রায়হান গল্প সাহিত্যে অবদানের জন্য ১৯৭২ সালে বাংলা একাডেমি প্রদত্ত মরণোত্তর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭১) পান।

 

★জহির রায়হান শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক লাভ করেন ১৯৭৭ সালে।

Picture Source

★জহির রায়হান সাহিত্যে অবদানের জন্য ১৯৯২ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা দিবস পুরস্কার পান।

Picture Source

★জহির রায়হান "হাজার বছর ধরে" চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ২০০৫ সালে।

 

আজ ১৯ আগষ্ট আমাদের ফেনী জেলার এই মহান মানুষটির জন্মদিন। আজকের এই দিনে একটাই দোয়া যেখানেই থাকুন ভালো থাকুন হে কিংবদন্তি।

 

শুভ জন্মদিন কিংবদন্তি জহির রায়হান🖤🖤

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/nMmgAEQn)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)