বললেই কি বিচ্ছেদ করা যায়??

R
robin360

আচ্ছা বললেই কি বিচ্ছেদ করা যায়??

আজকের একটু ছোট ভুলের কাছে বছরের পর বছরের ভালোবাসা, অপেক্ষা, তাকে মিস করা, সব মাটি!!তবে,যে চলে যাবে ঠিক করে রাখে, তার কাছে ভুল ছোট হোক কিংবা বড়, সে যাবেই।

তার কাছে আপনার ভুলটি ছিলো একটি ছুতো।যার সাহায্যে মুক্তির পথ খুজে নিলো।

জোর করে অনেক কিছু হতে পারে তবে, এই ভয়ংকর প্রেম হয় না। সম্পর্কের মধ্যে ঠিক যেমন অনেক ভালোবাসা থাকে আবার অনেক সময় দম বন্ধ মনে হয়।মনে হবে,কেন আমি এসবে জোরালাম!!আমি মুক্তি চাই।কিন্তু খনিকের দম বন্ধের জন্য কাছের মানুষকে হারিয়ে ফেলবেন না।

আপনি যেমন দম বন্ধে ভুগছেন, ঠিক তেমন অন্য একজনও কষ্ট পাচ্ছে।সে ভাবছে, আপনি হয়তো তাকে ভালোবাসেন না,দিনের পর দিন অবহেলা করছেন।কিন্তু এসব খনিকের।আপনি যখন মানুষটাকে হারিয়ে ফেলবেন, তখনও ঠিক দম বন্ধ মনে হবে।সবকিছু শূণ্য মনে হবে অথচ কিছুদিন আগেই আপনার তাকে খুবই অসহ্য মনে হচ্ছিলো।

সম্পর্ক গুলো একটি সুতোর মতো।বেশী টানলে ছিড়ে যেতে পারে আবার ছেড়ে দিলে মিশে যেতে পারে।

আপনার কাছের মানুষটাকে একটু সময় দিবেন,সে ফিরে আসবে।একা থাকতে চাওয়া মানেই বিচ্ছেদ করতে চাওয়া নয়।

আমার কাছে, 

একা থাকতে চাওয়া মানে, সে পুরোপুরি আমার হয়ে ফিরে আসার একটি চেষ্টা।

আজ থেকে না হয়, সম্পর্ক হবে এমন এক অভিধান, যে অভিধানে বিচ্ছেদ নামক শব্দ নেই।শুধু একটু বিশ্বাস, শেষ অব্দি পাশে থাকার জন্য

 

যানো একমাত্র ভালো মানুষগুলিই

ভালোবাসতে গিয়ে ঠকে যায়।💔

কাউকে ভুলে যাওয়া কোন কঠিন বিষয় নয়,কঠিন হচ্ছে তাদের সাথে কাটানো সময় আর

অনুভূতিগুলোকে ভুলে যাওয়া।!প্রিয়জন রাই শিখিয়েছে প্রিয়জন বলতে কিছুই নেই। যারা সত্যি কারের ভালোবাসা তারা ভালোবাসার মানুষ কে হারিয়ে কখনো ভালো থাকে না। সব সামলে নেওয়া যায় কিন্তু বুকে বা পাশের চিনচিনে ব্যাথা টা সামলানো যায় না কখনো।সবার সামলে নেওয়ার ক্ষমতা থাকে না কেউ ধীরে ধীরে শেষ হয় আর কেউ বা তারাতারি । আত্মার মৃত্যু তো হয়ে গেছে সে কবে। আঘাত কিন্তু যেনে শুনে

দেওয়া উচিত আঘাত আজ নয়তো কাল ফিরে আসে।আমাকে আর পাবে না।আমি তো হারিয়ে গেছি অবহেলায় শহরে।😞

প্রতিটি নির্ঘুম রাতে পুরোনো কিছু অতীত মিশে থাকে ।যা এক সময় এর সোনালি স্বপন ছিল ।কিন্তু আজ জীবনের এক হারানো অধ্যায়।তুমি নেই তো কি হয়েছে তোমার স্মৃতি গুলো আমার গভীর রাতের সঙ্গী হয়েছে। কষ্ট পেতে এক সময় আমাদের মন পাথর হয়ে যায়। তবে কি যানো পাথর মন নিয়ে কাউকে অবহেলা করা যায় কিন্তু কাউকে আর ভালোবাসা যায় না।💔 

 

একজন অভিমান করবে ,আরেকজন তার অভিমান ভাঙাবে। তাই বলে এই নয়, সবসময়ই অভিমানের ভান্ডার খুলে বসে থাকতে হবে।।

 

প্রত্যেকটা মানুষ'ই একটা সম্পর্ক টেনে বেড়াতে ক্লান্ত হয়; সেটা ছেলে হোক বা মেয়ে, দু'জনেই ক্লান্ত হয়। এবং এই ক্লান্তিটাই দূর করে সেই সম্পর্কে থাকা ভালোবাসা আর মায়া।।

 

আর এই ভালোবাসা আর মায়ার পুরো জায়গা জুড়েই যদি এখন রাগ,অভিমান দিয়ে ভরপুর করে রাখা হয়, তাহলে সেখানে ভালোবাসার কখনও তিলমাত্র'ও ঠাঁই হবে না।।

 

একসময় দেখা যাবে, ভুলবোঝাবুঝির মাত্রা বেড়ে গিয়ে ক্লান্তির ভার আর বইতে না পেরে বিচ্ছেদ ঠিকই পরবর্তীতে হয়ে যাবে। কারণ, কোনো মানুষ'ই জীবনে কষ্ট পাবে বলে কাউকে ভালোবাসতে যায় না।।

 

বরং, "আমি তাকে ভালোবেসে ভালো থাকবো" ভেবেই একটা মানুষ কোনো অপর মানুষের মনের কাঠগড়ায় নিজেকে সপে দেয়।।

 

তাই, ভালোবাসতে হলে ভালো থাকা এবং ভালো রাখার ইচ্ছেটাই আগে নিজেদের মধ্যে নিয়ে আসতে হয়।।

 

তখন'ই দু'জনের মধ্যে যেকোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতিটা বাস্তবে রূপ দেওয়া যায়।।🖤🥀

#কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন ?

খুব যত্ন করে দিন... যাতে কেউ টের না পায়!

তবে নিজেকেও একটু তৈরী রাখবেন #ভবিষ্যতের জন্য.......

যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন, দুনিয়াতে নিশ্চয়ই ভোগ করে যেতে হবে, পরকালে তো আছেই...

গোলাকার এই পৃথিবীতে আপনার দেয়া কষ্টগুলো ঘুরেফিরে কিন্ত আপনার কাছেই একদিন না একদিন ফেরত আসবেই!!!

 

আপনি নিজেই আত্ম অনুশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে; হয়তোবা যেটা আপনার "so called" #ইগোর জন্য ঐ মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না .....!

 

সবার মনে রাখা উচিত, #মানুষের_দীর্ঘশ্বাস_খুব_খারাপ.....

সামনে এগোতে গেলে শিকলের মত পা জড়িয়ে টেনে ধরে...

ভাল থাকুক চারপাশের মানুষগুলো .........

ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের সবাই ভাল থাকুক....

 

অভিশাপ না দিলেও "রুহের হায়" বলে একটা কথা আছে, যাকে “#Revenge_of_Nature” বলে। কোরআন-এর ভাষায় যেটা “#কিফারাহ্”। এ সম্পর্কে বেশ কয়েক বার বলা আছে কোরআনে। যেটা আমাদের বিশ্বাস করতেই হবে।

 

প্রকৃতি কিছুই ভুলে না! সময়ের ব্যবধান মাত্র।

 

কেউ নিজে দোষ করে উল্টা আপনাকে অপবাদ দিয়েছে,নিজের দূর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জন কে ছোট দেখালো,আপনার শ্রম-সফলতার স্বীকৃতি না দিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করলো,সত্য গোপন করে আপনাকে বিপদে ফেললো, বাজে কথা বলে আপনার পথ চলাকে অবরদ্ধ করলো,মিথ্যা বলে আপনার সম্মান নষ্ট করলো।ক্ষমতার দাপটে অন্যায় ভাবে কথার আঘাতে অপমানিত করেছে, আপনাকে ঠকাচ্ছে, #কথার বাণে নিজের #স্বার্থে আপনাকে করেছে #ক্ষত-বিক্ষত!!!

.

করুক না!! জরুরী না যে সব গুলোর উত্তর আপনাকে এখনই দিতে হবে! কিছু উত্তর #সময়ের উপর ছেড়ে দেন না! দেখেনই না কি হয়?

 

সবসময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না, সঠিক কোন কাজের শাস্তি পাচ্ছি৷ কাউকে কষ্ট দিয়ে,অপমান করে, কাউকে কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু #প্রকৃতি ভুলে না, প্রকৃতি ক্ষমা করে না।

 

প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলে ও দুনিয়াতে ভোগ করে! ক'দিন আগে কিংবা ক'দিন পরে! কিন্তু শাস্তি সে পাবেই – ইন শা আল্লাহ !!!!

 

এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ #ফুরফুরে মেজাজে আছেন, মনের #আনন্দে ঘুরে বেড়াচ্ছেন। সে হয়তো #প্রতিবাদ করবেনা, কিন্তু তার #নিরবতা, #কষ্ট থেকে আসা 'রুহের হায়' আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নিবে, ইন শা আল্লাহ।

 

 কারণ মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামীন কাউক #ঠকান না, তিনি কারোর একার না।

Comments