বড় একা লাগে
বড় একা লাগে,হাত বাড়ালেই মহাশূন্য
যারে ভাবি ঠাঁই
সে উড়ন্ত ছাই
সত্যিই এখন একা যেন জনশূন্য অরন্য।
বড় একা লাগে,সবটাই অন্ধকার
যারে চাই পাশে
সে থাকে ছদ্মবেশে।
কেউ নেই এখন শুধু আমিই আমার।
বড় একা লাগে,কেউ নেই পাশে
যারে ভাবি আলো
সে চোখে ছুড়ে ধুলো
দিনে শেষে আমি ক্লান্ত নিঃস্ব,সর্বশান্ত।
বেশি কিছু না! জীবনে হ্যাপি থাকতে হলে তোমাকে নিজের মধ্যে একটা "ডোন্ট কেয়ার" ভাব আনতে হবে৷ কে লাইফে আসছে, কে যাচ্ছে তত মাথা ঘামাবার সময় কই? বাস্তবতা বুঝতে গেলে দেখবেন আপনার পাশে খালি মা , বাবার ছায়া ছাড়া আর কিছু নাই। একা বাঁচা শিখতে হবে। আর ইগনোর করা শিখতে পারলে জীবনের অর্ধেক সমস্যা শেষ। মায়ায় ডুবে যাওয়া যাবেনা। আত্নসম্মান রাখতে হবে, ঘিলুভর্তি ইগো না! আর পেঁচানো মগজটায় ঢুকিয়ে নিতে হবে "সবকিছু ক্ষনস্থায়ী!"
দিন দিন নিজেকে গুটিয়ে নিচ্ছি,নিজের চারপাশে একটা অদৃশ্য দেওয়াল তুলে নিচ্ছি!
কোনো তর্কে যাই নাহ,কোনো বিবাদে যাই নাহ!আজকাল নিজেকে বড্ড একা লাগে!কেউ আকাশ-কুসুম বকছে দেখেও মেনে নেই সবটা!নিজেকে দলছুট লাগে চারদিকের ভিড়ের মাঝে নিঃসঙ্গ মনে হয় নিজেকে! মনে হয় নিঃশ্বাস নেইনি কতদিন!
মাঝে মাঝে মনে হয় আর বেচেঁ নেই;যেন আমৃত্যু কোনো অভিনয়ের পন করেছি!
"ভালো থাকার অভিনয়"!
বয়স বাড়ছে । ইগো বাড়ছে । ভালোবাসার মানুষ কমছে । মানুষ ছেড়ে যাচ্ছে । আপন মানুষ ঠকাচ্ছে । বন্ধুবান্ধব কমছে । একা হয়ে যাচ্ছি । আনন্দ কমছে । কিছুই ভালো লাগছেনা । কষ্ট বাড়ছে । নিজেকে নিজেরই প্রতারক মনে হচ্ছে । নিজেকে নিজেরই ভাল্লাগছেনা।
অনেকে ভাবে ইগো, অনেকে ভাবে নাকউঁচু, অনেকে ভাবে দম্ভ আবার অনেকে ভাবে স্বার্থপর। কিন্তু আমি মানুষটা এসবের কোনোটাই নই। আমি তোমাকে সেভাবেই আপ্যায়ন করি যেভাবে তুমি আমায় করো।।
তুমি আমার জন্য পুকুরও পার করবে না আর আমি তোমার জন্য সাত সমুদ্দুর পার করবো, এটা ভাবা বৃথা। তুমি আমার দিকে ফিরেও তাকাবে না আর আমি তোমার দিকে অপলক চেয়ে থাকবো এটা ভাবা ভুল। তুমি ২ ঘন্টা পর উত্তর দিলে, আমিও ২ঘন্টা পরেই উত্তর দেবো। তুমি মিথ্যে গল্প শোনালে, আমিও সূর্য পশ্চিমে ওঠাবো। তুমি সম্মান না দিলে, আমিও মাথায় তুলে রাখবো না। তুমি কাছে টেনে নিলে, আমিও বুকে জড়িয়ে নেবো। তুমি আমার জন্য পা ভেজালে, আমিও ছাতা হারিয়ে ফেলবো,।।
বাস্তবতা আমায় শিখিয়েছে সম্পর্ক কক্ষনো একজনের চেষ্টায় টেকে না। ভালোবাসা, সম্পর্ক, সম্মান এগুলো মিউচ্যুয়াল অনুভূতি। কোনো দড়িই একদিক দিয়ে টানটান করে বেঁধে রাখা যায় না, দু'প্রান্ত থেকে সমান টান থাকতে হয়, আত্মসম্মান বোধ থাকতে হয়। এর অন্যথা হলে আমরা যতই চেষ্টা করি না কেন, ব্যথার পালক মুকুটে জুড়ে নেওয়া ছাড়া অন্য কোনও পরিণতি হয় না।
তাই আমি কেমন, সেটা তোমার ওপর নির্ভর করছে। তুমি ভালো হলে আমিও ভালো। তুমি খারাপ হলে, আমি তোমার গুরুজন।
জীবনের একটা পর্যায়ে এসে নীরব থাকতে ভালো লাগবে কারণ কোলাহলের মাঝে বিশ্বাসঘাতক আর স্বার্থপর মানুষ দেখতে পাবেন; জীবনের একটা পর্যায়ে এসে দেখবেন আপনার যে কারো সাথেই কথা বলতে খুব বিরক্ত লাগবে ; পৃথিবীর সব প্রাপ্তিই আপেক্ষিক, সব সম্পর্কই মিথ্যা, হারিয়ে যাওয়াই চিরন্তন সত্য।
মাঝেমধ্যেই হঠাৎ অনেক কান্না পায়! তখন চাইলেই কাউকেই কিছু বলতে পারি না! কারণ যদি কাউকে বলতে যাই তখন সে জিগ্যেস করবে কেন কান্না পাচ্ছে? কিন্তু আমি নিজেই তো কারণটা জানি না অন্যদের কিভাবে বুঝাবো?এমন পরিস্থিতি বড্ড খারাপ লাগায়
সবার হাত ধরা যায় না।যার হাত অসঙ্কোচে ধরা যায় তাকে আমরা আমাদের আস্থার আসনে বসাই।
কিন্তু হাতে হাত রাখলেও ধরে রাখার ক্ষমতা অনেকের থাকে না।
আমাদের জীবনকে বাইরের একজন মানুষ কতো সহজে উপলব্ধি করে!😅
ওদের কথা শুনলে মনেহয় সমস্যা কখনো আমাদের ছুঁতেই পারে না।কিন্তু প্রত্যেকের জীবনেই আছে অনেক চড়াই-উথড়াই,মন খারাপের গল্প,স্বপ্ন ভাঙার গল্প,ফ্যামিলি প্রবলেমস,অকারণ ডিপ্রেশন-হতাশা।এতকিছুর পরও হ্যাপি ফেইস বানিয়ে বসে থাকি বলে হয়তো বুঝতে পারে না!


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)