ফুটবল বিশ্বের অন্যতম মুসলিম খেলোয়াড় মোহাম্মদ সালাহ্ সম্পর্কে অজানা গল্প

R
rizoan

পর্বঃ২ও শেষ পর্ব

বিসমিল্লাহির রহমানির রাহীম। আসসালামু আালাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন।আমি আপনাদের ভালোবাসা ও আল্লাহ তা'য়ালার দোয়ায় অনেক ভালো আছি।বর্তমান বিশ্বের ফুটবল প্রেমীদের মধ্যে মোহম্মদ সালাহ্ কে চেনেন না এমন মানুষ সত্যিই খুঁজে পাওয়া সম্ভব না।মোহম্মদ সলাাহ্ সম্পর্কে আজনা গল্প জানতে পুরো গল্প টি সকলেই পড়বেন

 

মোহম্মদ সালাহ্

 

প্রথম পর্বের পর থেকে শুরু হচ্ছে,দুই বছর মোকাওলুনে কাটিয়ে ২০ বছর বয়সেই ইউরোপে চলে আসেন সালাহ। এফসি বাসেলের হয়ে চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত খেলে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজরে পড়েন। ২০১৪ সালে মাত্র ১১ মিলিয়ন পাউন্ডে তাঁকে দলে টানে চেলসি। কিন্তু দেড় মৌসুমে মাত্র তিন গোল এবং খেলার সুযোগ না পেয়ে ইতালিতে চলে যান সালাহ। রোমার হয়ে দুর্দান্ত দুই মৌসুম আবারও সালাহকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসে। দুর্দান্ত গতি ও ড্রিবলিং ক্ষমতার কারণে ইতালিতে মিসরের মেসি নামে ডাকা হতো তাঁকে। তিন বছর আগে তাঁকে কেনার সুযোগ হাতছাড়া করা লিভারপুল ২০১৭ সালে ৪২ মিলিয়ন ইউরোতে আবার ইংল্যান্ডে ফিরিয়ে আনে সালাহকে। লিভারপুলের হয়ে অভিষেকেই গোল করে সিদ্ধান্তটা সঠিক প্রমাণ করেছেন মিসরীয় ফরোয়ার্ড। সালাহর খেলায় মুগ্ধ লিভারপুল সমর্থকেরা তাঁকে নিয়ে গান বেঁধেছেন।

 

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তনের মৌসুমেই রেকর্ড ভাঙাগড়ার খেলায় মেতেছেন সালাহ। এক মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচে গোলের রেকর্ড গড়েছেন। আফ্রিকান খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটাও তাই হয়ে গেছে সেই ফাঁকে। গোল করায় বাঁ পা বেশি প্রিয় হওয়ায় রবি ফাওলারের বাঁ পায়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও দখল করেছেন সালাহ। অভিষেক মৌসুমে লিভারপুলের হয়ে সর্বোচ্চ গোল তাঁর। এক মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচে গোলের রেকর্ডটাও মৌসুম শেষ হওয়ার আগেই করে ফেলেছিলেন। শুধু ইংলিশ প্রিমিয়ার লিগ নয়, ক্লাবের হয়ে ইউরোপেও রেকর্ড গড়ে চলেছেন সালাহ। চ্যাম্পিয়নস লিগে আফ্রিকান খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মিসরীয় ফরোয়ার্ডের।

 

তবে এ সব রেকর্ড কোনোটাই খুব একটা গুরুত্ব পাবে না সালাহর কাছে। রাশিয়া বিশ্বকাপে স্বাগতিক দলের গ্রুপে পড়েছে সালাহর মিসর। ‘এ’ গ্রুপে আরও আছে দুবারের বিশ্বকাপজয়ী উরুগুয়ে ও সৌদি আরব। প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ওঠার স্বপ্ন দেখছে মিসর। সে স্বপ্নটা অর্জনে দেশটি তাকিয়ে আছে সালাহর বাঁ পায়ের দিকে।

 

ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক সালাহ। ২০১৩ সালে বিয়ে করা সালাহ পরের বছর এক কন্যার পিতা হয়েছেন। পবিত্র নগরী মক্কার নামে কন্যার নাম দেওয়া সালাহ ইসলাম ধর্মচর্চা করেন নিয়মিত।সকলকে পুরো গল্পটি মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্যক ধন্যবাদ।

Comments