পর্বঃ১
বিসমিল্লাহির রহমানির রাহীম। আসসালামু আালাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন।আমি আপনাদের ভালোবাসা ও আল্লাহ তা'য়ালার দোয়ায় অনেক ভালো আছি।একটা সময় আসে যখন কিছুই ঠিকঠাক হয় না। প্রত্যাশার সঙ্গে মেলে না মাঠের পারফরম্যান্স। যেকোনো দলের ক্ষেত্রেই এটা হতে পারে। বাংলাদেশ দলে সম্ভবত এখন সেই সময়টা চলছে। অন্তত টি-টোয়েন্টি সংস্করণে তো বটেই। বিশ্বকাপ এবং এরপর ঘরের মাঠে পাকিস্তান সিরিজে খুবই হতাশ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদরা। রঙিন পোষাকে সময়টা যাচ্ছে ধুসর। এবার টেস্ট পরীক্ষা। সাদা পোষাকের ক্রিকেট কি রাঙাতে পারবে বাংলাদেশ? প্রশ্নটা আরো জোরালো হয় পারফরম্যান্সের পাশাপাশি দলের অবস্থা বিবেচনায়।
টি-টোয়েন্টিতে যতটা টেস্টে পাকিস্তান-বাংলাদেশের তফাৎ তারচেয়ে অনেক বেশি। সাম্প্রতিক ফর্ম, ছন্দে থাকা সেরা ক্রিকেটারদের অনুপস্থিতিও বাংলাদেশকে রাখছে অনেক পিছিয়ে। রঙিন পোষাকে বাংলাদেশ দল অন্তত ক্রিকেটার পায় লড়াই করার। অধিনায়করাও অন্তত শক্তি প্রদর্শেনের জায়গা পান কারো না কারো ব্যাটে কিংবা বলে চেপে। কিন্তু মুমিনুল হকের বোধ হয় কপালটাই খারাপ। টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর খুব কম টেস্টেই পুরো শক্তির দল নিয়ে নামতে পেরেছেন। তিনি নেতৃত্ব পাওয়ার পর যতগুলো টেস্ট খেলেছে বাংলাদেশ, কারও না কারও চোট, কারও বিশ্রাম বা ছুটি লেগেই আছে। আজ থেকে শুরু চট্টগ্রাম টেস্টেই তো নিয়মিত চার ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ। এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে পাকিস্তানের এটি দ্বিতীয় সিরিজ। এমনিতে এই আসরে দুই দলের লক্ষ্যও আসলে ভিন্ন মেরুতে।
চোটের কারণে চট্টগ্রাম টেস্টের দলে নেই সাকিব আল হাসান, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ। বাংলাদেশের সর্বশেষ টেস্টের দলে থাকা মাহমুদউল্লাহ এর মধ্যেই এই সংস্করণকে বিদায় বলেছেন। হুট করেই মূল দলের চার খেলোয়াড় না থাকা একটা বড় ধাক্কা তো অবশ্যই। মাহমুদউল্লাহ টেস্ট খেলবেন না- এটা কিছুটা অনুমিতই ছিল। তবে সাকিব ও তামিমকে পাওয়ার আশা তো কিছুদিন আগেও ছিল। আর তাসকিনের চোটটা তো একেবারেই অপ্রত্যাশিত। এই সিরিজে তাই বেশ কয়েকজন অনভিজ্ঞ ও নতুন ক্রিকেটার সুযোগ পাবেন।চট্টগ্রাম টেস্ট দিয়ে অভিষেক হতে পারে দীর্ঘদিন দলের সঙ্গে থাকা তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলীর। বদলের হাওয়া লাগতে পারে টপ অর্ডারেও। তামিম না থাকায় ওপেনার সাদমান ইসলামের সঙ্গে ইনিংসের সূচনা করতে দেখা যেতে পারে সাইফ হাসানকে। পুরো নিউজটি পড়ার জন্য সকলকে অসংখ্যক ধন্যবাদ।

