লোভ পাপ, পাপে মৃত্যু,লোভী মানুষের গল্প

R
rizoan

পর্বঃ২

বিসমিল্লাহির রহমানির রাহীম। আসসালামু আালাইকুম। পরম করুনা ময় আল্লাহর নাম নিয়ে গল্প লেখা শুরু করলাম।আশা করি আল্লাহ তা'য়ালার রহমতে সকলে ভালো আছেন।আমিও আপনাদের ভালোবাসা ও আল্লাহ তা'য়ালার রহমতে অনেক ভালো।কালকে আপনাদের সাথে লোভী কৃষক গল্পের প্রথম পর্ব লিখেছি।আজকে আপনাদের জন্য দ্বিতীয় পর্ব টি লিখবো।প্রথম পর্বটি যারা পড়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।আশা করি,প্রথম পর্ব ও আজকের পর্ব যারা পড়বেন ভালো লাগবে।গল্পটি আমার পরিচিত এক বন্ধুর থেকে শোনা।

লোভী মানুষের শাস্তি 

Image Source

প্রথম পর্বের পর দ্বিতীয়,পর্ব শুরু করতেছি।যারা আমার প্রথম পর্ব পড়েন নি তাদের কে প্রথম পর্ব পড়ার অনুরোধ করতেছি।লোভী কৃষক ও তার বউ সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো।সকাল হবার পর আলু ক্ষেতে গিয়ে দেখে ভালো কৃষক টি কান্না করতেছে।তার সাথে কি লোভী কৃষক নিজেও মায়া কান্না শুরু করে। কিন্তু মনে মনে লোভী কৃষক অনেক খুশি।লোভী কৃষক বাজারে বিক্রি করার জন্য অনান্য শাকসবজি নিয়ে যায়।বাজারে এসে বুঝতে ওখানে আলুর খুব চাহিদা।লোভী কৃষক অনেক খুশি হয়।লোভী কৃষক যেসব সবজি নিয়ে বাজারে গিয়েছিল সব গুলো নিয়ে আবার ফিরে আসলো।লোভী কৃষকের বউ কে বললো গিন্নি বাজারে আলুর চাহিদা অনেক হয়েছে।তখন লোভী কৃষক ভাবলো এখন তাহলে বিশ্রাম নেয় কয় দিন।এক সপ্তাহ পড়ে আলু বিক্রি করবো।অন্যদিকে ভালো কৃষক নতুন করে আবার আলুর বিজ বপন করে ফেললো।

 

 

এক সপ্তাহ পর বাজরে গিয়ে দেখে আলুর দাম অনেক বেড়ে গেছে।লোভী কৃষক তাও বিক্রি করলো না।আরও দুই সপ্তাহ অপেক্ষা করলো কিন্তু তাও আলু বিক্রি করলো না।তারপর বাজারে গিয়ে আলুর আরো দাম বেড়েছে বুঝলো।তাই বিক্রি করার উদ্দশ্যে বাড়িতে আসল,আলু নেওয়ার জন্য।এসে দরজা খুলতেই দেখে সেখানকার সব আলু ইঁদুর খেয়ে ফেলেছে।লোভী কৃষক তখন চিৎকার করে কাঁদতে লাগলো সব সর্বনাশ হয়ে গেল।এদিকে দের মাসের মধ্যে ভালো কৃষক এর ক্ষেতের সব আলু আবার বড় হয়ে গেল। ভালো কৃষক বাজারে যাওয়ার জন্য লোভী কৃষক কে ডাকতে গেল।লোভী কৃষক বুঝতে পারলো এত লোভ না করলে হয়তো সব শেষ হয়ে যেত না।এভাবেই লোভী কৃষক তার কৃতকর্মের ফলাফল বুঝতে পারলো।পুরো গল্পটা পড়ে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন লোভ করলে কি হয়?আর লোভী মানুষের শেষ পরিণতি কি? লোভ কখোনো মানুষের ভালো বয়ে আনে না।

Comments