সবার আগে পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কাতারে

R
rizoan

পর্বঃ২ও শেষ পর্ব

বিসমিল্লাহির রহমানির রাহীম। আসসালামু আালাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন।আমি আপনাদের ভালোবাসা ও আল্লাহ তা'য়ালার দোয়ায় অনেক ভালো আছি।ফুটবল বিশ্বের সবচেয়ে সফল দল হচ্ছে ব্রাজিল।ব্রাজিলকে বর্তমান বিশ্বের ফুটবল তৈরির কারখানা বলা হয়।এখান থেকে প্রতি বছর হাজার হাজার খেলোয়াড় তৈরি হয়।এইবার ও এর ব্যতিক্রম কিছু না।ব্রাজিলই একমাত্র দল যেই দল সব গুলে বিশ্বকাপ খেলেছে।এই বার ও এর ব্যতিক্রম কিছু নয়।সবার আগেই কাতার বিশ্বকাপ এর টিকিট নিশ্চিত করলো ব্রাজিল।ব্রাজিল অর্থনীতির মূল চালিকা শক্তি ফুটবল।ব্রাজিল কিভাবে সবার আগে কাতার বিশ্বকাপ টিকিট নিশ্চিত করলো সে সম্পর্কে জানতে পুরো গল্পটা মনোযোগ সহকারে পড়বেন।

 

প্রথম পর্বের পর থেকে শুরু হচ্ছে,ম্যাচের সপ্তম মিনিটে উইলমার বারিয়োসের বুলেট গতির ভলি বারের ওপর দিয়ে যায়। আর ৩৯ মিনিটে লুইস দিয়াসের বক্সের বাইরে থেকে নেওয়া শট বাতাস লাগিয়ে যায় পোস্টে। প্রথমার্ধে ব্রাজিলের সুযোগ বলতে ৩৬ মিনিটে দানিলোর শট কলম্বিয়ার এক ডিফেন্ডারের পায়ে লেগে পোস্টে প্রতিহত হওয়া।বিরতি যাওয়ার আগে ফাউল হয়েছে ২৩টি। এই পরিসংখ্যানেই বোঝা যায় সুন্দর ফুটবলের ফুল ফুটতে পারেনি সাও পাওলোতে। তবে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের কয়েকটি আক্রমণ ছিল মুগ্ধ করার মতো। যদিও কাক্সিক্ষত গোল আসছিল না। নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, আন্থনি, মাথিয়াস কুনহাদের চেষ্টা ব্যর্থ হচ্ছিল। অবশেষে ৭২ মিনিটে সফল ব্রাজিল। পাকিতার শট জালে জড়াতেই আানন্দের ঢেউ ওঠে করিন্থিয়ান্স অ্যারেনায়।

Image Source

কলম্বিয়ার এক খেলোয়াড়ের শট বুক দিয়ে নামিয়ে মারকিনুস বাড়িয়েছিলেন নেইমারের উদ্দেশ্যে। পিএসজি ফরোয়ার্ড গড়িয়ে আসা বলটি শুধু প্লেসিং করে দিলেন ডি বক্সের ভেতর। দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে আগুয়ান পাকিতা চলতি বলেই শট নিয়ে জাল খুঁজে পান। বল কলম্বিয়ান গোলকিপার দাভিদ ওসপিনার হাতে লাগলেও শেষরক্ষা হয়নি।ব্যবধান বাড়ানোর আরও কয়েকটি দারুণ সুযোগ তৈরি হয়েছিল। যার মধ্যে ভিনিসিয়ুসের সুযোগটি ছিল সহজ। নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট দুয়েক আগে নেইমারের চমৎকার পাস রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড পেয়ে গিয়েছিলেন ফাঁকায়, সামনে ছিল শুধু ওসপিনা। কিন্তু বলে গতি বেশি থাকায় নিয়ন্ত্রণে আর নিতে পারেননি ভিনিসিয়ুস। ব্যবধান না বাড়লেও জয় ও বিশ্বকাপ নিশ্চিত করতে পাকিতার গোলটাই ছিল যথেষ্ট।পুরো গল্পের এখানেই সমাপ্তি করা হলো।পুরো গল্পটি মনোযোগ সহকারে পড়ার জন্য সকলকে ধন্যবাদ।

Comments