পর্বঃ৪
বিসমিল্লাহির রহমানির রাহীম।আসসালামু আালাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন।আমি ও আল্লাহর রহমতে খুব ভালো আছি।পরম করুনাময় আল্লাহর নামে শুরু করলাম।আপনারা প্রায় সবাই জানেন আমি একজন বাকপ্রতিবন্ধী। সেরি ব্লক চেইন মার্কেট এ আশার একমাত্র উদ্দেশ্যে হলো আপনাদের সাথে আমার মনের ভাব শেয়ার করা।আমি তো কথা বলতে পারি না মনের ভাব শেয়ার করা একমাত্র মাধ্যম হলো লেখা।সেরি বাংলাদেশ কমিউনিটিতে থেকে আমাকে এত ভালোবাসা দিচ্ছে যা আমি কখোনো কোথাও পাই নি।আশা করি এই ভালোবাসার প্রতিদান আমি একদিন আপনাদের দিতে পারবো।
খেলাধুলার সাথে পরিচিত হওয়া
যারা আমার আগের পর্ব গুলো পড়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।আজকে ৪ নং পর্ব শুরু করতেছি।প্রথম শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করে দ্বিতীয় শ্রেণীতে উঠি।তখন আমার প্রাথমিক বিদ্যালয়ে সরকার থেকে নোটিস আসে বঙ্গবন্ধু গোল্ড কাপ নামে একটা ফুটবল খেলার। সে খেলার স্কুলে হিট এর আয়োজন করা হয়।হিট এর মধ্যে ছিল দৌড় প্রতিযোগিতা আর ফুটবল কিক করা।সেখানে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র দের হিট এ অংশগ্রহণ করতে দেখা যায়।দ্বিতীয় শ্রেণীর কেউ হিট এ অংশ গ্রহণ করি দৌড় দ্বিতীয় স্থান অধিকার করি। প্রথম স্থান অধিকার সে পঞ্চম শ্রেণীতে পড়তো।হিট থেকে বাছাই করে ১৫ জন কে বাছাই করা হয়।সে ১৫ জন এর মধ্যে আমি একজন ছিলাম।তার পর একমাস ফুটবল খেলার জন্য প্রস্তুত করা হয় সবাইকে।সকল খেলোয়ার এর থেকে তুলনামূলক আমি ছোট ছিলাম।তাই প্রথম দিন খেলার শুরুতে ১১ জন এর মধ্যে আমাকে রাখা হয়েছিল না।তাই আমাকে প্রথমে আমাকে নামানো হয় নি।প্রথম আর্ধের শেষে আমাদের স্কুল এক গোলে পিছিয়ে ছিল।দ্বিতীয় আমাদের ফুটবল দলের ক্যাপ্টেন এর কথার বিত্তিতে আমাকে নামানো হয়। আমি লাইন খেলতাম খুব দৌড়া দৌড়ি করতাম। আমরা তাদের থেকে এক গোলে পিছিয়ে আছি।তার মধ্যে খেলাটা আমাদের স্কুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।খেলাটি নকআউট পদ্ধতিতে অনুযায়ী হচ্ছিল।হারলেই বাদ পড়তে হবে।বিপক্ষ দল খুবই শক্তিশালী ছিল।সেজন্য আমাদের সামনে চেলেন্জ অনেক কঠিন ছিল।তার মধ্য আমাদের গোলকিপার খুব একটা ভালো ছিল না। এজন্য আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে জিততে হবে।পেলান্টি হলেও আমাদের পক্ষে জিতা সম্ভব ছিল না।সেন্টার এর মাধ্যমে দ্বিতীয় পর্বের ফুটবল খেলা শুরু হয়।আজকের পর্ব এই পর্যন্ত শেষ করা। এর পরবর্তী পর্বে জানানো হবে আমরা কি ফুটবল ম্যাচটি জিততে পারছিলাম নাকি হেরেছিলাম।ওই সব ই জানতে পারবেন পরবর্তী পর্ব তে।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)