পূর্ণ স্বাধীনতা পেলে জাতীয় দলের সঙ্গে কাজ করতে রাজি মাশরাফি

R
rizoan

পর্বঃ২

বিসমিল্লাহির রহমানির রাহীম। আসসালামু আালাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন।আমি আপনাদের ভালোবাসা ও আল্লাহ তা'য়ালার দোয়ায় অনেক ভালো আছি।আজকে আপনাদের সাথে বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে কিছু তথ্য শেয়ার করবো।গল্পটি পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এজন্য সকলকে পুরো গল্পটি পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

 

প্রথম পর্বের পর থেকে শুরু হচ্ছ,কিছুদিন আগে বিসিবির নির্বাচন গেল। তার আগে বাইরে থেকে হাওয়া উঠেছিল মাশরাফি হয়ত বোর্ডে আসতে পারেন। সেরকম কোনো সম্ভাবনার জায়গা কি তৈরি হয়েছিল? সঞ্চালক নোমান মোহাম্মদের এমন প্রশ্নর উত্তরে মাশরাফি বলেন, ‘শোনা কথায় কান দিতে নেই। আমার চিন্তা-চেতনার ভেতরে এটা ছিল না। আমি এখনো অবসরে যাইনি। দ্বিতীয়ত, আমার বিপিএল খেলার ইচ্ছে আছে। এখনো ভাবছি, আমি খেলবো। তাই ওটা বিসিবিতে সম্পৃক্ত হওয়া বা পরিচালক হওয়া চিন্তার ধারে কাছেও ছিলনা। সত্যি বলতে ক্রিকেট বোর্ডের নির্বাচন তো দূরের কথা, এখন পর্যন্ত আমি চিন্তাও করিনি যে, ক্রিকেট বোর্ডে ঢুকে বা ক্রিকেটের জন্য আমার করণীয় কিছু আছে।

 

জাতীয় দলের মেন্টর হিসেবে যুক্ত হওয়া নিয়ে মাশরাফি বলেন, আমার এখন দলের সঙ্গে যুক্ত হওয়ার কোনো ইচ্ছে নেই। একদম সত্যি বলতে, কোনোভাবেই নাই। কারণ আমি নাই বা বললাম। ব্যক্তিগত পর্যায়ে যদি কেউ হেল্প চায় সেটা করতে পারি। যেমন তাসকিন চেয়েছিল। আমি পাশে দাঁড়িয়েছিলাম। আমার অনেক খেলোয়াড়ের সঙ্গে কথা হয়, তারা যদি কেউ চায় তবে আমি তাদের পাশে থাকব।কয়েকদিন আগে ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল তার এক টক শোতে বলেছেন, ‘আমি যদি ক্যাপ্টেন থাকি, তবে ২০২৩ বিশ্বকাপে মাশরাফি ভাইকে মেন্টর হিসেবে অথবা অন্য যে কোনোভাবে পেতে চাইবো। তখন আপনি বলেছিলেন, বাংলাদেশ ক্রিকেট যদি চায় তাহলে আমার পক্ষে না বলা কঠিন। আর এখন বলছেন যে, মেন্টর হওয়ার কোনো ইচ্ছে নেই আপনার। ব্যাপারটা কেমন যেন গোলমেলে হয়ে গেল না?সঞ্চালক নোমান মোহাম্মদের এ প্রশ্নর জবাবে জাতীয় দলের সাবেক অধিনায়ক বোঝানোর চেষ্টা করেন, ২০২৩ আসতে এখনো বাকি দুই বছর। এখনকার পরিবেশ-প্রেক্ষাপটের সঙ্গে সে সময়ে অনেক ফারাক থাকতে পারে। মাশরাফি বলেন, প্রথমত সেটা ২০২৩। ২০২১, মানে এখন নয়।আজকের পর্ব এখানেই শেষ করা হলো। পুরো পর্বটি মনোযোগ সহকারে পড়ার জন্য সকলকে ধন্যবাদ।

Comments