পর্বঃ২
বিসমিল্লাহির রহমানির রাহীম। আসসালামু আালাইকুম। পরম করুনা ময় আল্লাহর নাম নিয়ে গল্প লেখা শুরু করলাম।আশা করি আল্লাহ তা'য়ালার রহমতে সকলে ভালো আছেন।আমিও আপনাদের ভালোবাসা ও আল্লাহ তা'য়ালার রহমতে অনেক ভালো আছি।আজকে আপনাদের সাথে পরী ও ইঁদুরের গল্পের বাকি অংশ শেয়ার করবো।কালকে যারা প্রথম পর্ব পড়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।আজকের পর্ব অর্থাৎ শেষ পর্বটি পড়ার জন্য অনুরোধ করছি।আশা করি সকলের ভালো লাগবে।
পরী আর ইঁদুর
প্রথম পর্বের পর থেকে দ্বিতীয় ও শেষ পর্ব লিখছি আশা করি সবাই পড়বেন।রাতে মাঝামাঝি ইঁদুরটি আবার চুরি করতে আসে কিন্তু পরীর মেয়েটি জেগে ছিল। তাই পরীর মেয়ে ইঁদুর কে তাড়া করে।ইঁদুরটি একটা খাট এর নিচে লুকায়।সাথে সাথে পরীর মেয়ে ম্যাজিক করে খাট টা উপরে তুলে নেয়।তখন ইঁদুরটি বের হয়ে বলে তুমি তো ম্যাজিক পারো দেখছি,আবার ইঁদুর বলে তোমার মা তোমাকে ম্যাজিক শেখানো র সময় বলেছিল কারো ক্ষতি করা যাবে।তখন পরীর এর মেয়ের মনে পড়ে তার মা তাকে বলেছিল যদি সে ম্যাজিক এর মাধ্যমে কারে ক্ষতি করে তাহলে তার ম্যাজিক শক্তি চলে যাবে।এটা ভাবতে ভাবতে ইঁদুরটি আবার পালিয়ে যায়।
তখন ইঁদুর এর পিছে পিছে পরীর মেয়েটি যেতে লাগলো দেখলো ইঁদুরটি একটা গুহার ভেতর ডুকলো।তখন পরীর মেয়ে বুঝতে পারলো এটা হয়তো সে গুহার রাস্তা। যেখানে চোর টা থাকে।তখন পরীর মেয়ে বলতে থাকে চোর এর কি মনে হয়, আমি চোর এর থেকে বড় বলে ওর ভেতর যেতে পারবো না।তখন পরীর মেয়ে ম্যাজিক করে ছোট হয়ে ইঁদুর এর ঘরে ডুকলো।ডুকে দেখলো সেখানে অনেক জিনিস পড়ে আছে।সব গুলো জিনিস তাদের।একটা লাইট দিয়ে ইঁদুর কে দেখতে পেল পরীর মেয়ে।পরীর মেয়ে কে দেখে ইঁদুরটি ভয় পেয়ে গেল এবং বলতে লাগলো কিভাবে তুমি আমার ঘরে ডুকলে।তখন পরীর মেয়ে উত্তর দিল তুমি যেভাবে আমাদের বাড়িতে গিয়েছিলে।একটা ম্যাজিক করে বাক্স নিয়ে আসলো আর ইঁদুর কে বাক্স এ বসতে বললো যেন দূরে কোনো জঙ্গলে রেখে আসতে পারে।ইঁদুর হাসতে হাসতে দৌড়াতে লাগলো এমনটা কখোনো হবে না। গুহা থেকে বের হয়ে যখন ইঁদুর টি পালাচ্ছি ঠিক তখনই পরী ইঁদুরটিকে বন্দী করে জঞ্জালে দিয়ে আসলো।এভাবেই পরী আর ইঁদুরের গল্প শেষ হলো।

