চালাক কাক ও বোকা চড়ুই এর গল্প

R
rizoan

বিসমিল্লাহির রহমানির রাহীম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন।আমি ও অনেক ভালো আছি।আজকে আপনাদের কাছে চালাক কাক ও বোকা চড়ুই এর গল্প লিখবো।গল্পটি কোথায় থেকে শুনেছি তা ঠিক মনে নাই।কিন্তু পুরো গল্পটা আমার মনে আছে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে।গল্পটি বাস্তব কোনো ঘটনা না এটা সম্পূর্ণ কাল্পনিক গল্প।

 

কাক আর চড়ুই

একটা গাছে একটা পাখির বাসা ছিল, চারিদিকে ভরা,এখানে ওখানে জিনিস ছড়ানো একটা কাক এর। আর একটা বাসা ছিল খুব সুন্দর, খুব ভালে সাজানো আর একটা চড়ুই এর বাসা।একবার ভয়ানক তুফান এল বাজ পড়লো,বৃষ্টিও শুরু হয়ে গেল।

ছবিসূত্র

যেটা সবচেয়ে দুর্বল ছিল সেটা ছিল কাক এর বাসা তা তুফান এ ভেঙে গেল।কাক পুরো ভিজে গেল।কাক ঠিক করলো পাশে চড়ুই এর বাসায় যাবে,আর বাসায় মধ্যে শান্তিতে বসে থাকবে।কাক চড়ুই এর দরজায় ধাক্কা দিল আর বললো চড়ুই বোন দরজা খোল।চড়ুই বললো কাক ভাই একটু অপেক্ষা কর আমি আমার ছেলেকে গোসল করাচ্ছি।কাক একটু অপেক্ষা করলো। তার পর বললো চড়ুই বোন দরজা খোল,চড়ুই বললো একটু অপেক্ষা কর আমি আমার ছেলেকে কাপড় পড়াচ্ছি।কাক আবার ভাঙা গলায় বললো চড়ুই বোন একটু দরজা টা খোল না? চড়ুই বললো আমি আমার ছেলেকে কালো টিপ পড়াচ্ছি।এর মধ্যে কাক বৃষ্টিতে পুরো ভিজে গেছিলো।কাক ঠান্ডায় কাপছিল।তার পর কাক বললো চড়ুই বোন দরজা খোল না আমি বৃষ্টিতে পুরো ভিজে গেছি।ঠান্ডায় কাপছি।

ছবি সূত্র

এই শুনে চড়ুই বোন দরজা খুলে দিল এবং কাক ভাই কে শরীর মুছার জন্য টয়লা দিল।ভাই কাক এখানে বস আমি এখনই গোসল করে আসতেছি।কাক টি রান্না ঘর থেকে খির বানানোর সুগন্ধ পেল।কাক আর থাকতে পারলো না।কাক রান্না ঘরে গেল,গরম গরম খিরের গন্ধে কাক এর খুব ক্ষিতে পেয়ে গেল।তারপর কাক কিছুই ভাবলো না পুরো ক্ষির শেষ করে ফেললো।গোসল করে আসা চড়ুই দেখলো ছেলেকে খাওয়ানো জন্য বানানে ক্ষির সব কাক খেয়ে ফেলেছে।চড়ুই খুব রেগে গেল।চুলা থেকে জলন্ত কাঠ ছুড়ে মারলো কাক এর গায়ে।কাক এর লেজ আগুন দিয়ে পুরে গেল।এবং কাক পালিয়ে গেল।কাক বললো চড়ুই বোন এর ক্ষির খেয়েছি আমার লেজ পুরে গেল,খুব শিক্ষা হয়েছে আমার।এই গল্পটা পুরো টা কাল্পনিক। শুধু মাএ বিনোদন এর জন্য লেখা।আশা করি আপনাদের গল্প টা ভালো লেগেছে।

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)