পূর্ণ স্বাধীনতা পেলে জাতীয় দলের সঙ্গে কাজ করতে রাজি মাশরাফি

R
rizoan

পর্বঃ১

বিসমিল্লাহির রহমানির রাহীম। আসসালামু আালাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন।আমি আপনাদের ভালোবাসা ও আল্লাহ তা'য়ালার দোয়ায় অনেক ভালো আছি।আজকে আপনাদের সাথে বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে কিছু তথ্য শেয়ার করবো।যার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট এর উন্নতি সম্ভব।আপনারা আমার কথার কতটা মিল পোষন করেন।এজন্য পুরো গল্পটা মনোযোগ সহকারে পড়বেন।

 

বাংলাদেশের ক্রিকেট আর গুঞ্জন-গুজব, কানাঘুষো-ফিসফাস যেন মিলেমিশে একাকার। ঘটনার চেয়ে রটনা বেশি। কিছু হওয়ার চেয়ে জল্পনা-কল্পনার ফানুস ওড়ে অনেক বেশি।মাঝে দুটি গুঞ্জন প্রবল আকার ধারন করেছিল। এক. মাশরাফি বিসিবিতে আসতে পারেন। তিনি নড়াইল বা অন্য কোনো ক্যাটাগরিতে কাউন্সিলর হয়ে বোর্ড পরিচালক পদে নির্বাচন করতে পারেন। দুই মহেন্দ্র সিং ধোনির মতো বাংলাদেশে মাশরাফিও অবদানের কথা ভুলে গেলে হবে না এজন্য তিনি টিম বাংলাদেশের মেন্টর হতে পারেন।যেটি বাংলাদেশ উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।

 

বিশ্বকাপের আগে মহেন্দ্র সিং ধোনিকে ভারতের মেন্টর করার পরপরই একটা দাবি উঠেছিল, মাশরফি বিন মর্তুজাকেও বাংলাদেশের মেন্টর করা উচিত। এর মধ্যে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এক টক শোতে মাশরাফিকে আগামী ওয়ানডে বিশ্বকাপে মেন্টর হিসেবে পেতে চাইলে গুঞ্জনটা আরও ছড়িয়ে পড়ে। শাখা-প্রশাখা গজায়।তবে আসলেই কি মাশরাফি বিসিবিতে আসতে চেয়েছিলেন? তার ইচ্ছে হয়েছিল বোর্ড পরিচালক হওয়ার? অথবা তিনি কি সত্যিই জাতীয় দলের মেন্টর হতে চান? জাতীয় দলের সঙ্গে তার যেকোনো পরিচয়ে কাজ করার ইচ্ছা নাই। তার নির্দিষ্ট একটা পরিচয়ে কাজ করার ইচ্ছে আছে? থাকলে সেটা কি সম্ভব?

 

জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘নটআউট নোমানে’ দেওয়া এক একান্ত সাক্ষাতকারে এ সমস্ত প্রশ্নের জবাব মাশরাফি দিয়েছেন খোলামেলাভাবে। মাশরাফি জানিয়েছেন, তার এখনকার ও ভবিষ্যত চিন্তা-ভাবনার কথা। বলে দিয়েছেন, তার বোর্ডে আসার কোনো ইচ্ছেই ছিল না। এটা নিছক গুজব ছিল।মেন্টর কিংবা অন্য কোনো পরিচয়ে জাতীয় দলের সঙ্গে মাশরাফির কাজ করার ইচ্ছে অবশ্যই আছে। তবে সেটা অনেক শর্ত-সাপেক্ষে। একমাত্র পরিবেশ-পরিস্থিতি অনুকূলে থাকলেই জাতীয় দলের সঙ্গে কাজ করার ইচ্ছের কথা জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সফলতম এই অধিনায়ক।আমার কথা সাথে আপনারা কতটা ঠিক মনে করেন।বাংলাদেশের বিপদজনক সময়ে মাশরাফিকে যদি দায়িত্ব দেওয়া হয় আপনি কতটা ঠিক মনে করেন।মাশরাফি ও বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে লেখাটি একদিনে লেখা সম্ভব না। পুরো গল্পটা মনোযোগ সহকারে পড়ার জন্য সকলকে ধন্যবাদ।

Comments