৪৫ মিনিট খেলার পর ২৫ মিনিটের বিরতি আসছে বিশ্ব ফুটবলে!

R
rizoan

বিসমিল্লাহির রহমানির রাহীম। আসসালামু আালাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন।আমি আপনাদের ভালোবাসা ও আল্লাহ তা'য়ালার দোয়ায় অনেক ভালো আছি।আজকে আপনাদের ফুটবল এর নতুন একটি সংস্কার নিয়ে আলোচনা করবো।ফুটবল এর নতুন সংস্কার ৪৫ মিনিট খেলার পর ২৫ মিনিট এর বিরতি নিয়ে আসছে ফুটবল বিশ্বে।ফুটবল বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা।বিশ্বের প্রায় সকল দেশেই ফুটবল খেলার জনপ্রিয়তা লক্ষ্য করা যায়।ফুটবল বাংলাদেশেও খুবই জনপ্রিয় খেলা।গ্রাম গন্জে শহরে সকল জায়গায় ফুটবল এর আদিপত্য দেখা যায়।ফুটবল এর নতুন সংস্কার নিয়ে ফুটবল নতুন এক ঐতিহ্য তৈরি করবে।

 

বর্তমান বিশ্বের জনপ্রিয় খেলা ফুটবল।কিছু কিছু দেশে ফুটবল কে তাদের সব কিছু মনে করা হয়।ব্রাজিল কে ফুটবলার তৈরির কারিগর বলা হয়।ফুটবল বিশ্বের ফিফা কে ফটবল এর কর্ম সংস্থান বলা হয়।ফিফা ফুটবল এর সকল খেলা পরিচালনা করে।ফিফার নতুন নিয়ম হিসেবে এই নতুন বিষয় সংযুক্ত করা হচ্ছে।অনেক দেশে এই নিয়মের সমর্থন জানাচ্ছে।একটি ফুটবল ম্যাচের সময়সীমা হলো ৯০ মিনিট। ৪৫ মিনিট করে দুই ভাগে বিভক্ত করা এই সময়ের মাঝে রয়েছে ১৫ মিনিটের বিরতি। তবে এখন এ ১৫ মিনিটের বিরতির সময় ২৫ মিনিটে বাড়াতে চায় লাতিন আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। আগামীকাল ফিফার আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের একটি মিটিং রয়েছে। সেখানে এই দাবী তুলবে কনমেবল। খবর ডেইলি মেইল। 

 

কনমেবল এটি করতে চায় কারণ এই সময়ের মধ্যে তারা কনসার্ট বা দর্শকদের আনন্দ দেয়ার মত কোন আয়োজন করতে চায়। যেমনটি দেখা যায় আমেরিকান ফুটবলের প্রতিযোগিতা সুপার বোলে। যেখানে বিরতির সময় দর্শকদের জন্য আলাদা আয়োজন থাকে। এতে করে আর্থিকভাবে লাভবান হওয়ার বিষয়টিও থাকে।তাছাড়া কনমেবল বলছে এটি করলে খেলোয়াড়রা আবার পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে পারবে, কোচরা তাদের পরিকল্পনা আরো সুন্দরভাবে সময় নিয়ে সাজাতে পারবে। এতে করে ফুটবলের সৌন্দর্য্য বাড়বে।তবে জানা গেছে কনমেবলের এ প্রস্তাবে ফিফার বোর্ডের সদস্যরা খুব বেশি একটা সায় দেবেন না। ২০০৯ সালে একবার বিরতির সময় ১৫ মিনিট থেকে ২০ মিনিট করার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তখনো সেটি করতে পারেনি ফিফা। অথচ ফিফা নিজেই তখন সময় বাড়াতে চেয়েছিল।আজকের ফুটবল এর নতুন নিউজ এখানেই শেষ করা হলো।পুরো নিউজটি পড়ার জন্য সকলকে অসংখ্যক ধন্যবাদ।

Comments