আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে বিকাল বেলার ঘোরাঘুরি নিয়ে আলোচনা করবো।
বিকাল বেলা ঘোরাঘুরি
আমরা চার বন্ধু কলেজ শেষে মেসে এসে খাওয়া দাওয়া করে ভাবলাম যে আজকে কোথায় ঘুরতে যাবো।আমরা এই শহরে সবাই নতুন,আমরা সবাই ভাবলাম নদী দেখতে যাবো।
মেস থেকে বের হয়ে একটা রিকশা ওয়ালা মামা কে ডেকে আমরা নদীর দিকে যাইতে লাগলাম। রিকশা ওয়ালা মামা একটা সুন্দর নদীর তীরে নিয়ে গিয়ে নামিয়ে দেন।আমরা রিকশা ওয়ালা মামা কে তার ভাড়া দিয়ে দিলাম।
আমরা চার বন্ধু নদীর তীরে নামলাম।তার পর আমরা হাঁটতে শুরু করলাম, হাঁটতে হাঁটতে অনেক দুর গেলাম। হাঁটতে হাঁটতে সবার পায়ে ব্যাথা শুরু হয়ে গেল। আমরা সবাই কিছুক্ষণ ছবি উঠাইলাম।পানিতে নেমে একটু মজা করলাম।
নদীতে এসে যা যা দেখলাম
একটি ছোট নৌকা:
নদীর একপাশে একটি ছোট নৌকা দেখতে পাইলাম। নৌকাটি দেখতে অনেক সুন্দর ছিল। নৌকাটি সোলা দিয়ে তৈরি, এবং বিভিন্ন প্রকার ফুল দিয়ে সাজানো। আমার মনে হয় নৌকাটি দুর্গা পূজার সময় কোন এক লোক নদীতে ছেড়ে দেয়।
নদীতে এসে দেখতেছি কৃষকরা নৌকায় করে ইউরিয়া সারের বস্তা নিয়ে গিয়ে জমিতে দিচ্ছে। অনেকে নদী থেকে বালু উত্তোলন করতেছে। আবার অনেকে নৌকায় করে মাছ ধরতেছে। আবার অনেকে নৌকায় করে নদীর এ পাড় থেকে অন্য পাড়ে যাচ্ছে।
আবার কিছু লোক নদীর পাড়ে গরু ছাগল চরাচ্ছে। কিছু লোক গরুর জন্য ঘাস কাটতেছে। বিকেল বেলার দৃশ্য গুলো সত্যি আমার অনেক বেশি ভালো লাগছে।বিকাল বেলার পরিবেশ সত্যি অসাধারণ ছিল।
বাড়ি আসার সময়
আমরা সবাই বাসায় আসার জন্য রেডি হয়ে রাস্তায় উঠলাম, কিন্তু দেখতেছি রাস্তায় কোন অটো, রিকশা,ভ্যান কিছু নেই।পরে আমরা হাঁটতে শুরু করলাম, তবুও রাস্তায় কোন যানবাহন দেখতে পারলাম না ।
পরে আমরা হেঁটে হেঁটেই বাসায় পৌঁছালাম।পা দুটো অনেক ব্যাথা করতেছে, রুমে গিয়ে একটু রেস্ট নিলাম।
সবাইকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য।
ছবি গুলো আমার নিজের হ্যান্ডসেট দিয়ে তোলা হয়েছে।
ডিভাইস: symphony
মডেল: z16


এই রকম পোস্ট আপনার কাছ থেকে সব সময় পাওয়ার আশা করি।
যেকোন প্রয়োজনে আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করতে পারেন। - https://discord.gg/P4UFyjaZ
আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে