কাঁঠাল খাওয়ার গল্প

R
riyadx2
আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কাঠাল খাওয়ার গল্প নিয়ে আলোচনা করবো।



কাঁঠালের পরিচিতি :

কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। কাঁঠাল ফলটি বাংলাদেশর প্রায় সব লোক চিনে। কাঁঠাল বাংলাদেশের প্রায় সব এলাকাতেই হয়।তার মধ্যে অন্যতম রংপুর, রাজশাহী,ঢাকা, সিলেট ইত্যাদি অঞ্চলে বেশি আবাদ হয়। কাঁঠাল বাংলাদেশের প্রতিটি লোকের একটি পছন্দনীয় খাবার।

কাঁঠাল খাওয়ার গল্প:

আমাদের গ্ৰামের ছেলেরা সহ আমরা এক জায়গায় বসে গল্প করতেছি।সে সময় আমাদের মাঝের একজন ছেলে বললো যে আজকে কাঁঠাল চুরি করে খাবো। তখন আমরা সবাই একমত পোষণ করলাম।সে সময় আমাদের এলাকার প্রায় সব কাঁঠাল শেষের পথে।



আমাদের গ্ৰামের মাঝখানে একটা বিশাল কাঁঠাল গাছ ছিল।সেই গাছে মাত্র দুইটা কাঁঠাল ছিল। আমরা সবাই ভাবলাম যে এই খানের একটা কাঠাল পাড়বো।কাঁঠাল টি অনেক মিষ্টি এবং রসালো।

একজন কে গাছে উঠাই দিলাম, সে গাছে উঠে দেখে,যে দুইটা কাঁঠাল ছিল সব কয়টি কাঁচা। এখন তো সবার মন খারাপ, কিছু ছেলে বললো,যে আমরা কাচা কাঁঠাল পেড়ে একজায়গায় রাখবো, কয়েকদিন গেলে পেকে যাবে।পরে আমরা কাঠাল টি পেড়ে একজায়গায় রাখলাম।



চারদিন পর গিয়ে দেখি কাঠাল টি পেকে গেছে। আমরা সবাইকে জানিয়ে দিলাম যে আজকে রাতে কাঠাল টি খাবো।রাতে সবাই কাঠাল টি খেয়ে ফেললাম।

কাঁঠাল টি অনেক মিষ্টি এবং রসালো ছিল,যা বলে বোঝানো সম্ভব না।

ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য।

ছবি গুলো আমার নিজের হ্যান্ডসেট দিয়ে তোলা হয়েছে।
ডিভাইস: symphony
মডেেল: z16

Comments

mahmud50
ভাই আমারও কাঠাল খেতে ভালো লাগে,কিন্তু কাঁঠালের আঠা লাগে তাই অনেক বিরক্ত লাগে,কিন্তু কথায় আছে কিছু পেতে হলে কিছু দিতে হয়।
sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@shariarr দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png