রংপুরের শ্যামপুর সুগার মিলের মাঠে প্রায় দুই লাখ মুসল্লির সমাগমে শুরু হয়েছে মিনি ইজতেমা।বৃহস্পতিবার সকালে আম বয়ানের মধ্যে দিয়ে তিন দিনের এ ইজতেমা শুরু হয়।ফজরের নামাজের পর আম বয়ান শুরু করে তাবলীগ জামাতের আলেমগণ। আল্লাহ ও নবী-রাসুলের হুকুম আহকাম মেনে চলার মধ্যেই ইহকাল ও পরকালে সুখ শান্তি রয়েছে বলে উল্লেখ্য করেন তারা।
৫০ একর আয়তনের বিশাল এ মাঠে দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি শামিয়ানার নিচে অবস্থান নেন। এখানে ১৫০টি কাতারের ব্যবস্থা রয়েছে। প্রতিটি কাতারে দুই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
গত মঙ্গল ও বুধবারে রংপুর জেলাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় দেড় লাখ মানুষ মাঠে সমবেত হয়েছেন। ইজতেমায় মুসল্লির সংখ্যা চার থেকে পাঁচ লাখে পৌঁছাতে পারে বলে মনে করছেন আয়োজকরা।
এদিকে, রংপুর অঞ্চলের বৃহৎ এ ইজতেমাকে ঘিরে নিরাপত্তা তৈরি করা আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ। ইজতেমা মাঠসহ আশপাশের এলাকাতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা নিরাপত্তা গড়ে তুলেছেন। র্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের সদস্যরা সহ পোশাকধারী ও সাদা পোশাকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।এছাড়াও ইজতেমা সফল করতে গঠিত ১২টি কমিটির প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবী সার্বক্ষণিক কাজ করছেন। আলাদাভাবে ১৫০ সদস্যের স্পেশাল স্বেচ্ছাসেবক দল রয়েছে শৃঙ্খলা নিয়ন্ত্রণে। ইজতেমা মাঠে ইমামতি করবেন মাওলানা মোজাইদুল ইসলাম, মাওলানা ইউসুফ আলী ও মাওলানা আমিনুল ইসলাম।
Device: Symphony
Model: z16
Camera: 16 MP
Shot by: @riyadx2


আমি কখন ইসতেমাত যায় নাই যদি আল্লাহ তোফিক দিন তাহলে যাবো।ইনশাআল্লাহ