আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো আমাদের রংপুরের পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ নিয়ে।
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান যা রংপুর শহরে অবস্থিত। এটি রংপুরের পুলিশ বাহিনীর দ্বারা পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের পুলিশ লাইন্স কলেজগুলোর মধ্যে এই পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর সর্ববৃহৎ ।
অবস্থান
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজটি রংপুর শহরের চিড়িয়াখানার পাশে হনুমান তলা রোডে অবস্থিত। চিরসবুজ পুলিশ হল, কালেক্টরেট ময়দান, সুরভী উদ্যান, রংপুর চিড়িয়াখানা, রংপুর ক্রিকেট গার্ডেন, রংপুর স্টেডিয়াম এবং রংপুর সরকারি কলেজ এর মাঝে অবস্থিত।
শিক্ষা কার্যক্রম
এ বিদ্যালয়টিতে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সহশিক্ষা কার্যক্রম চালু আছে। প্রত্যেক শ্রেণিতে কয়েকটি করে শাখা আছে। এখানে নবম-দশম শ্রেণিতে ও উচ্চ মাধ্যমিকে মানবিক, ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান বিভাগে শিক্ষা কার্যক্রম চলে। বিদ্যালয়টি অনাবাসিক। এখানে মোট ১৪১ জন স্টাফ আছে। এ বিদ্যালয়টির শ্রেণির শাখাগুলো বিভিন্ন ফুলের নাম এ নামকরণ করা হয়েছে। যেমনঃ জবা, বেলি, জুঁই, গোলাপ, শাপলা, পদ্ম ইত্যাদি।
ভবন
প্রতিষ্ঠানটিতে দুইটি বহুতল ভবন রয়েছে এবং আরেকটি ভবনের নির্মাণকাজ চলমান আছে। এদের একটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য অপরটি উচ্চবিদ্যালয় ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের জন্য ব্যবহৃত হয়। ২৯ জুলাই ২০২০, নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি।


আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে