আজ সকাল বেলা একটু ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে ভাবলাম ধান ক্ষেত দেখতে যাবো। আমাদের বাসা থেকে ধান ক্ষেত প্রায় তিন কিলোমিটার দূরে। ভাবলাম যে সাইকেল নিয়ে যাবো।পরে ভাবলাম যে হেঁটে যাবো যাবো।
আমি যাওয়ার জন্য বের হয়ে পড়লাম। আমি রাস্তায় উঠলাম।আমি আমার ধান ক্ষেতের উদ্যেশে হাঁটতে শুরু করলাম। সকাল বেলা আবহাওয়া টা অনেকটা সমভাবাপন্ন।নয় গরম নয় ঠান্ডা।
আমাদের প্রায় ৫ বিঘা জমি রয়েছে। কিছু জমিতে সর্না ধান, আবার কিছু জমিতে বিনা সেভেন ধান, আবার কিছু জমিতে আটাশ ধান।আমি প্রথমে আটাশ ধান ক্ষেতে গিয়ে দেখি ধান পেকে গেছে।ধান কাটার জন্য উপযুক্ত হয়েছে।
আবার কিছু দুর পর সর্না ধান ক্ষেতে গিয়ে দেখলাম ধান এখনো কাঁচা। ধান পাকতে আরো ১৫-২০ দিন সময় লাগবে। ধান অনেক মোটামোটি ভালোই হয়েছে।
আবার কিছু দুর গিয়ে দেখলাম বিনা সেভেন ধান ক্ষেত।এই ধান ক্ষেত ও এখন ও কাঁচা। পাকতে এখন ও ১০-১২ দিন সময় লাগবে। আবার এই ধানে পোকা ধরেছে।তার জন্য ওষুধ স্প্রে করতে হবে খুব তাড়াতাড়ি।
আবার কিছু দুর গিয়ে দেখলাম কিছু কৃষকরা ধান কাটতেছে।সকল কৃষকের মুখে হাসি, এবং আনন্দ, দেখে আমার ও অনেক বেশি ভালো লাগছে।
ছবি গুলো আমার নিজের হ্যান্ডসেট দিয়ে তোলা হয়েছে
ডিভাইস: symphony
মডেল: z16


অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ